আইএসএলে প্রথমবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হার বেঙ্গালুরু এফসি-র

আইএসএলে প্রথমবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হার হজম করতে হল বেঙ্গালুরু এফসি-কে। এই হারের ফলে আইএসএল তালিকার একই স্থানে পড়ে রইল সুনীল ছেত্রীর দল। অন্যদিকে একধাপ উঠল কেরালা ব্লাস্টার্স। এদিকে আজ জিতে ফের লিগ তালিকার শীর্ষে যেতে মরিয়া এটিকে।

প্রথমার্ধ

ভূটানের পারো এফসি-কে ৯-১ গোলে হারিয়ে এএফসি কাপের মূল যোগ্যতা অর্জন পর্বে প্রবেশ করেছে বেঙ্গালুরু এফসি। তার রেশ নিয়ে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমে শুরুটা বেশ ভালোই করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচের ১৬ মিনিটে দেশর্ন ব্রউনের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। এরপর দুর্দান্ত ভাবে খেলা ধরে নেয় কেরালা ব্লাস্টার্স। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ওগবেচের গোলে ম্যাচে সমতায় ফেরে হোম টিম।

দ্বিতীয়ার্ধে

ম্যাচের দ্বিতীয়ার্ধে কেবলই কেরালা ব্লাস্টার্সের ফুটবলারদের বিক্রম চোখে পড়ে। বেঙ্গালুরুর গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন তাঁরা। ম্য়াচের ৭২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় হোম টিম। স্পট কিক থেকে গোল দিয়ে কেরালা ব্লাস্টার্সের জয় নিশ্চিত করতে ভোলেননি সেই ওগবেচে। ২-১ গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

প্রথম বার

আইএসএলে মোট ছয় বার বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হয়েছে কেরালা ব্লাস্টার্স। এই প্রথমবার প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাতে সক্ষম হল টুর্নামেন্টের প্রথম বারের রার্নাস আপ দল। যদিও এই জয় কেরালার কাছে কার্যত মূল্যহীন।

লিগ তালিকা

বেঙ্গালুরু এফসি-কে হারানোর ফলে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স। যদিও তাদের টুর্নামেন্টের প্লে-অফে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে এই হারের ফলে ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানেই পড়ে রইল বেঙ্গালুরু এফসি।

আজকের ম্যাচ

আজ সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। এই ম্যাচ জিতলে ফের লিগ শীর্ষে পৌঁছে যাবেন রয় কৃষ্ণরা। অন্যদিকে ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করা চেন্নাই-র কাছেএই ম্যাচ কার্যত জু এর ডাই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 16, 2020, 12:26 [IST]
Other articles published on Feb 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+