আর্সেনালে দাভিদ লুইস, ইন্টার মিলানে রোমেলু লুকাকু

ট্রান্সফার উইন্ডো বন্ধের ঠিক আগে দুই বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে আর্সেনালে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ লুইস। অন্যদিকে ইংল্যান্ড ছেড়ে ইতালির দিকে রওনা হলেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরিবর্তে ইন্টার মিলানের জার্সিতে দেখা যাবে তাঁকে। এক নজরে বিশ্ব ফুটবলে আরও বেশ কয়েকটি ট্রান্সফারের দিকে চোখ বোলানো যাক।

দাভিদ লুইস

দাভিদ লুইস

২০১১ সালে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন দাভিদ লুইস। ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে না পারলেও ২০১২, ২০১৭ সালে ইংলিশ ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। ২০১২ ও ২০১৮ সালে চেলসির হয়ে এফএ কাপ এবং ২০১৩ ও ২০১৯ মরশুমে ইউরোপা লিগ জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩২ বছরের ব্রাজিলিয়। মাঝে কিছুটা সময় ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মানেও কাটান দাভিদ লুইস। ৯৭ মিলিয়ন ডলার বা প্রায় ৭০ কোটি টাকায় চেলসি থেকে আর্সেনালে এলেন তিনি।

রোমেলু লুকাকু

রোমেলু লুকাকু

বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু দুই বছর আগে ব্রিটিশ ক্লাব এভারটন থেকে ৯১ মিলিয়ন ডলার বা প্রায় ৬৫ কোটি টাকায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছিলেন। সেই ম্যান ইউ থেকে এবার ৮০ মিলিয়ন ইউরো বা ৬৩ কোটিরও বেশি টাকায় ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের জার্সি গায়ে চাপালেন লুকাকু।

কুটিনহো-দিবালা

কুটিনহো-দিবালা

খবর রটে, স্পেন ছেড়ে ফের ইংল্যান্ডে যেতে পারেন ব্রাজিলিয় স্ট্রাইকার কুটিনহো। এমনকী আর্জেন্তাইন পাওলো দিবালা ইতালি ছেড়ে কোনও প্রিমিয়ার লিগ ক্লাবে যোগ দিতে পারেন বলে শোনা যায়। কিন্তু কোনও ইংলিশ ক্লাবের তরফে ভালো কোনও অফার না পাওয়ায় বার্সেলোনা ও জুভেন্তাস যথাক্রমে কুটিনহো ও দিবালাকে ছাড়তে রাজি হয়নি বলে খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 9, 2019, 13:21 [IST]
Other articles published on Aug 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+