ডার্বির আগে এরিয়ানের বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের, জিতল মোহনবাগানও

১ সেপ্টেম্বর ডার্বি ডে। তার আগে ঘরের মাঠে এরিয়ানের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে প্রতিপক্ষ এরিয়ানকে লাল-হলুদ ব্রিগেড হারাল ৩-০ ব্যবধানে।

গোল করলেন কারা?

ইস্টবেঙ্গলের হয়ে এদিন তিনটি গোলের দুটি করেন স্প্যানিশ ফুটবলার হাইমে স্যান্টোস কোলাডো(৬১, ৮৮মি)। অন্য গোলটি ডিকার(৪১মি)।

কেমন খেলল ইস্টবেঙ্গল

প্রথমার্ধের শেষদিকে ৪১ মিনিটে এরিয়ানের জাল কাঁপিয়ে গোল করেন লালরিনডিকা। ব্র্যান্ডনের গড়ানো সেন্টার থেকে বাঁ-পায়ে গোল করে যান ডিকা। ৬১ মিনিটে এরপর ম্যাচের দ্বিতীয় গোল কোলাডোর। সামাদের পাস থেকে বাঁ-পায়ের শটে গোল করে স্কোরলাইন ২-০ করেন কোলাডো। ৮৮ মিনিটে ম্যাচের শেষ গোলটি করে এরিয়ানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন কোলাডো। ম্যাচে এটি স্প্যানিশ ফুটবলারের দ্বিতীয় গোল।

মোহনবাগান জিতল ২-১ গোলে

ডার্বি যুদ্ধে নামার আগে জয় পেল মোহনবাগানও। এদিন বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে ২-১ ব্যবধানে অন্য ম্যাচ জিতেছে মোহনবাগান। কলকাতা লিগে তিন ম্যাচ খেলে এই প্রথম ৩ পয়েন্ট পেল মোহনবাগান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 28, 2019, 18:32 [IST]
Other articles published on Aug 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+