ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফকে উড়িয়ে দিল মোহনবাগান। কলকাতা লিগের ম্যাচে জর্জকে ৪-০ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড। এই জয়ের ফলে ৬ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে, লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠে এল মেরিনার্সরা।
ম্যাচের শুরুতেই ১৫ মিনিটের মধ্যে লিড পায় মোহনবাগান। বাগানের প্রথম গোলটি আসে ভিপি সুহেরের হেডে। চুল্লোভার সেন্টারে মাথা ঠেকিয়ে দলকে এগিয়ে দেন সুহের। এরপর ৩৫ মিনিটে ব্যবধান ২-০ করেন চামরো। গুরজিন্দরের সেন্টার থেকে এবার দূরপাল্লার হেডে গোল চামরোর। প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়েন বাগান।
দ্বিতীয়ার্ধে এরপর নাওরেম ৩-০ করেন। ফের গোলে অবদান চুল্লোভার। তাঁর বাড়ানোর সেন্টার থেকে গোল করেন নাওরেম।
ম্যাচের শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে গঞ্জালেসকে দিয়ে গোল করিয়ে জর্জের কফিনে শেষ পেরেক পুঁতে দেন নাওরেম। ম্যাচের সেরা হয়েছেন তিনি। নাওরেমের নীচু ক্রসে মাথা ঠেকিয়ে গোল পান গঞ্জালেস। সব মিলিয়ে রবিবাসরীয় বিকেলে চার গোলে ম্যাচ জিতে লিগ কলকাতা লিগের শীর্ষস্থানে উঠে এল মোহনবাগান।
FT | ⏱ | THREE POINTS ON OUR HOMECOMING WITH GOALS GALORE!!! 💪#MBLive #JoyMohunBagan #DreamBigSupportFearlessly#StrengthInNumbers #TogetherStronger pic.twitter.com/lcFpXAZPni
— Mohun Bagan (@Mohun_Bagan) September 8, 2019