রিয়াল মাদ্রিদে ফিরতে চান, ইঙ্গিত দিলেন রোনাল্ডো

ফের কি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। জল্পনা নিজেই উসকে দিলেন সিআর সেভেন।

স্পেনের ক্লাবের হয়ে ৪৩৮ ম্যাচে রোনাল্ডোর গোলসংখ্যা ৪৫১। শুধু তাই নয়, রিয়ালকে চারবার ইউরোপ সেরার পুরস্কার চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছেন। দীর্ঘ ৯ বছর এই ক্লাবে খেলেছেন। মাদ্রিদ তাই তার কাছে সেকেন্ড হোম বলা চলে। সেই রিয়ালের সঙ্গে গতবছর সম্পর্ক ছিন্ন করে ইতালির ক্লাব জুভেন্তাসে যান ক্রিশ্চিয়ানো। মাদ্রিদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোনাল্ডো এবার রিয়াল মাদ্রিদে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন।

মার্কা লেজেন্ড অ্যাওয়ার্ড নিতে এসে রোনাল্ডো বলেন, 'মাদ্রিদ চিরকালই আমার বিশেষ পছন্দের জায়গা।ক্লাব ফুটবলে মাদ্রিদে সবচেয়ে বেশি বছর খেলেছি। আমার মেয়ে, সন্তানরা ওখানেই জন্মেছে।মাদ্রিদ তাই চিরকালই আমার পছন্দের জায়গা। মাদ্রিদে থাকতে না পারা আমায় কষ্ট দেয়।' সঙ্গে সিআর সেভেন আরও জুড়েছেন, রিয়াল মাদ্রিদের হয়ে অনেক পুরস্কার জিতেছি। এবার মার্কা লেজেন্ড পুরস্কার জিতলাম। ট্রফি ক্যাবিনেটে এটা বিশেষ জায়গা করে নেবে। আশা করি দ্রুত মাদ্রিদে ফিরে আসব।'

View this post on Instagram

Abt last night 💞

A post shared by Cristiano Ronaldo (@cristiano) on

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 31, 2019, 9:33 [IST]
Other articles published on Jul 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+