
মেসিকে নিয়ে জল্পনা
বার্সেলোনার আর্জেন্তাইন মহাতারাকা লিওনেল মেসিকে ঘিরে জোর জল্পনা। আসন্ন ২০২১ সালে নাকি বার্সেলোনা ছাড়বেন মেসি।

কোন ক্লাবে যেতে পারেন
মেসিকে নিয়ে ফুটবলমহলে জোর গুঞ্জন তাঁকে দলে নিতে মোটা অঙ্ক খরচ করতে প্রস্তুত ইতালির ক্লাব। ২০২১ সালে বার্সা ছাড়লে জুন মাসের পর ইন্টার মিলানে যেতে পারেন মেসি।

মেসিকে কিনতে কত অর্থ খরচ
ইতালির মিডিয়া সূ্ত্রে জানা যাচ্ছে, রেকর্ড অর্থে ইটালিতে পাড়ি দিতে পারেন লিও। এক রিপোর্ট বলছে, রোনাল্ডোকে কেনার ক্ষেত্রে জুভেন্তাস যে অর্থ ব্যয় করেছিল, তার চেয়ে অনেক বেশি অর্থ মেসিকে দলে নিতে ব্যয় করতে পারে ইন্টার মিলান।

মেসির জন্য বার্সাকে কত অর্থের প্রস্তাব
লা গাজেত্তা ডেল্লো স্পোর্ট নামে ইটালির একটি নামী ক্রীড়া দৈনিকে মেসির ট্রান্সফার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশ পেয়েছে। যে রিপোর্টে বলা হয়েছে, মেসির জন্য বার্সেলোনার কাছে ইন্টার মিলান, ২৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে চলেছে প্রস্তুতি নিচ্ছে ইন্টার।

রোনাল্ডোর থেকে বেশি অর্থ উপার্জন করবেন মেসি
শুধু তাই নয়, ইন্টারে গেলে লিওনেল মেসির বার্ষিক আয় অনেকেই বেড়ে দাঁড়াতে পারে। যে পরিমাণ ৫০ মিলিয়ন ইউরো হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যেখানে জুভেন্তাসে সিআর সেভেনের বার্ষিক বেতন ৩১ মিলিয়ন ইউরো।


Click it and Unblock the Notifications



















