বিশ্বজুড়ে ফুটবলারদের বেতনে কাটছাঁট! রোনাল্ডোর বেতন কি সত্যিই কমছে!

করোনার কারণে বিশ্বফুটবলে গভীর সংকট। মারণ ভাইরাসের কারণে মার্চ মাস থেকে ফুটবল পুরোপুরি বন্ধ রয়েছে। যেকারণে বিশ্বের সর্বত্র ফুটবল ক্লাবগুলি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

ফুটবলারদের বেতন কমানো হচ্ছে

ফুটবলারদের বেতন কমানো হচ্ছে

এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ফুটবলার বেতন কাটছাঁট শুরু হয়েছে। শুধু ফুটবলে নয়, ক্রিকেট সংস্থাগুলিও বেতন কাটছাঁট করছে। এই অবস্থায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বেতন কি সত্যিই কাটছাঁট হচ্ছে। ফুটবলদুনিয়ায় কান পাতলে কী শোনা যাচ্ছে, জেনে নেওয়া যাক।

ইতালিতে ফুটবল বন্ধ, লোকসানে জুভেন্তাস

ইতালিতে ফুটবল বন্ধ, লোকসানে জুভেন্তাস

ফুটবলে সবার আগে ফুটবলারদের বেতন কমানো নিয়ে সিদ্ধান্ত নিয়েছে জুভেন্তাস। মার্চ মাস থেকে বিশ্বজুড় করোনা মহামারীর আকার ধারণ করলে ফুটবলারদের পরে বেতন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

রোনাল্ডো কী জানিয়েছিলেন

রোনাল্ডো কী জানিয়েছিলেন

মার্চ মাসে ক্রিশ্চিয়ানো রোনান্ডো পরে বেতন নেওয়া নিয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি অন্য। করোনা পরবর্তী সময় এবার ইতালিতে ফুটবল শুরুর দামামা বেজে গিয়েছে।

করোনা গ্রাসে বন্ধ ফুটবল, বেতন দিতে সমস্যায় ক্লাব

করোনা গ্রাসে বন্ধ ফুটবল, বেতন দিতে সমস্যায় ক্লাব

বর্তমানে করোনা ধাক্কায় প্রায় তিনমাস খেলা বন্ধ। ফলে এই তিন মাসে ক্লাবের কোনও লাভ হয়ি। এই অবস্থায় ফুটবলারদের বিপুল পরিমাণ অর্থ দিতে ক্লাবগুলি বিপাকে পড়েছে।

রোনাল্ডোর পারশ্রমিক কত

রোনাল্ডোর পারশ্রমিক কত

সিআর সেভেনের প্রতি সপ্তাহের পারিশ্রমিক ৫ লক্ষ ২২ হাজার পাউন্ড। বিশ্বের অন্যতম সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ফুটবলারদের মাইনে কমাচ্ছে জুভেন্তাস

ফুটবলারদের মাইনে কমাচ্ছে জুভেন্তাস

করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক মন্দা পড়বে। বিশ্বের সব ফুটবল ক্লাবেরই উপর এই প্রভাব পড়তে বাধ্য। সে কারণে জুভেন্তাসে পাওলো দিবালা, ইগুয়াইনের মতো প্লেয়ারদের মাইনে হয়ত কমতে চলেছে।

রোনাল্ডোর মাইনে কী কমছে?

রোনাল্ডোর মাইনে কী কমছে?

জানা যাচ্ছে, অন্য সবার মাইনেতে কাটছাঁট হলেও রোনাল্ডোর মাইনে কাটা হবে না। রোনাল্ডোর মতো মহাতারকাকে দলে রাখতে তাঁর মাইনে নাকি কোনও ছাঁট হচ্ছে না। ক্লাব একথা নাকি নিশ্চিত করেছে।

রোনাল্ডোর সঙ্গে চুক্তি আরও কত বছরের

রোনাল্ডোর সঙ্গে চুক্তি আরও কত বছরের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জুভেন্তাসের আরও দুবছরের চুক্তি রয়েছে। লিগ শুরুর দামামা বেজে যাওয়ায় পর্তুগাল থেকে ইতালির তুরিনে ফিরে গিয়েছেন ক্রিশ্চিয়ানো। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে ফের ফুটবলে ফিরবেন তিনি।

বিশ্বকাপে অমিল যুবভারতী! এটিকে-মোহনবাগানের বিকল্প মাঠ হবে কোনটি?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 14, 2020, 19:24 [IST]
Other articles published on May 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+