'হেড'-মাস্টার রোনাল্ডোর অবিশ্বাস্য গোল দেখে মুগ্ধ ফুটবল দুনিয়া

হেডে অবিশ্বাস্য গোল করে আরও একবার ফুটবল দুনিয়ার মন জয় করে নিলেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফ্যানেরা কেন তাঁকে 'হেডমাস্টার' নাম দিয়েছেন ফের প্রমাণ করলেন সিআর সেভেন।

বয়স ৩৪, এই বয়সেও বিশ্বের সব ফুটবলারকে পিছনে ফিরে সবেচেয়ে বেশি উচ্চতায় লাফানোয় তিনি যে মাহির আরও একবার দেখিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো।

বুধবার রাতে ইতালির সিরি এ লিগে স্যাম্পডোরিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধে অ্যালেক্স স্যান্ডোর ক্রসে মাটি থেকে ২.৫৬ মিটার অর্থাৎ ৮.৩৯ ফিট উচ্চতায় লাফিয়ে হেডে গোল করেন ক্রিশ্চিয়ানো। স্লো মোশনে ভিডিওতে দেখা গিয়েছে রোনাল্ডো হেডে গোল করার ক্ষেত্রে, বিপক্ষ দলের ডিফেন্ডার শূন্য লাফিয়েও সিআর সেভেনের কোমড়ের কাছে পৌঁছতে পারেননি। যা দেখে বিপক্ষ দলের কোচ রোনাল্ডোর প্রশংসায় বাস্কেটবল খেলোয়াড়কেও সিআর হার মানিয়েছেন বলে উল্লেখ করেছেন। রোনাল্ডোর গোলে স্যাম্পডোরিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ম্যাচ জেতে জুভেন্তাস। হেডে গোল করার এই দক্ষতা দেখে ফুটবল দুনিয়া ক্রিশ্চিয়ানোর ফিটনেস ও নৈপুণ্যের প্রশংসা করেছে। রোনাল্ডোকে 'সুপার হিউম্যান' বলছেন ফ্যানেরা।

একনজরে রোনাল্ডোর হেডে গোলসংখ্যা

১) জুভেন্তাসের হয়ে ৪০টি গোলের মধ্যে হেডে ১১টি গোল করেছেন রোনাল্ডো

২)পর্তুগালের হয়ে ৯৯ টি গোলের মধ্যে হেডে ২৫টি গোল করেছেন।

৩) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি গোলের মধ্যে ২১বার হেডে গোল করেছেন।

৪) রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোলের মধ্য়ে ৭০ বার হেডে গোল করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 19, 2019, 22:30 [IST]
Other articles published on Dec 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+