
রেকর্ড তাঁকে অনুসরণ করে
তিনি রেকর্ডের পিছনে দৌড়ন না। বরং রেকর্ড তাঁকে অনুসরণ করে বলে দাবি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। একটা সময় বিশ্বের সব ফুটবল রেকর্ডের মালিক তিনি হতে চান বলেও জানিয়েছেন পর্তুগিজ তারকা। এমনকী তিনি সেই সম্মান পাওয়ার যোগ্য বলেও দাবি রোনাল্ডোর। রেকর্ড তাঁকে উদ্বুদ্ধ করে বলে জানিয়েছেন জুভেন্তাস তারকা।

মেসির থেকে এগিয়ে থাকতে চান
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথায়, বিশ্বের ফুটবল ইতিহাসে লিওনেল মেসির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে তিনি সেই মেসিকেও টপকে যেতে চান বলে অকপটে জানিয়েছেন পর্তুগিজ তারকা। কেরিয়ারে ছয় থেকে আটটি ব্যালন ডি'অর জিততে তিনি মরিয়া বলেও স্বীকার করেছেন রোনাল্ডো।

মেসির সঙ্গে সম্পর্ক
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বীকার করেছেন, লিওনেল মেসি তাঁর বন্ধু নয়। তা বলে তাঁদের মধ্যেকার ১৫ বছরের সুস্থ প্রতিদ্বন্দ্বিতা তাঁর অপছন্দ নয় বলেও জানিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা ফুটবলার। এই প্রতিদ্বন্দ্বিতায় তিনি ও মেসি পরিণত ফুটবলার হয়েছেন বলেও বিশ্বাস করেন রোনাল্ডো।


Click it and Unblock the Notifications



















