ফুটবল ছাড়ার পর এই পেশায় থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ரன் குவிப்பில் முந்தினார் பேர்ஸ்டோ....2018ல் ரன் குவித்தவர்களில் முதலிடம்!- வீடியோ

পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনের বর্ণময়তা যে কোনও সিনেমার পাণ্ডুলিপি-কে হার মানাবে। কিংবা তাঁকে নিয়েই তৈরি করা যায় আস্ত একটা চলচ্চিত্র। হতেই পারে! কিংবা রূপালি পর্দায় অভিনয় করতে দেখা যেতেও পারে খোদ ৩৪ বছরের পর্তুগিজ তারকাকে। অন্তত তেমন ইঙ্গিতই দিয়েছেন রোনাল্ডো স্বয়ং।

সিনেমায় অভিনয় করতে চান রোনাল্ডো

সিনেমায় অভিনয় করতে চান রোনাল্ডো

ফুটবল থেকে কবে অবসর নেবেন, সেই জল্পনার মধ্যেই খেলা ছাড়ার পর তিনি কী করবেন, তা তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বললেন, ফুটবল থেকে অবসর নেওয়ার পর সিনেমায় অভিনয় করতে চান তিনি। হলিউড হলে তো আর কথাই নেই।

এখনও ফিট

এখনও ফিট

এ বছরের ব্যালন ডি'অর পুরস্কার তাঁর হাত থেকে ছিনিয়ে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাতে যে তাঁর আত্মবিশ্বাসে মরচে পড়েনি তা বুঝিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানিয়েছেন, ৩৪ বছর বয়সেও তিনি যথেষ্ট ফিট। আগামী দিনে আরও ট্রফি হাতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন পর্তুগিজ তারকা।

৫০ বছরের বেশি বাঁচতে চান

৫০ বছরের বেশি বাঁচতে চান

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন যে তিনি ৫০ বছরের বেশি বাঁচবেন বলে আশা রাখেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নতুন কিছু শেখতে চান বলে জানিয়েছেন সিআর সেভেন। জীবনে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিনি ভালোবাসেন বলেও জানিয়েছেন রোনাল্ডো।

শুধু পরিশ্রমে সাফল্য

শুধু পরিশ্রমে সাফল্য

তাঁর সফলতার পিছনে কোনো মিরাকেল নেই বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর কথায়, তিনি যতটুকু যা অর্জন করতে পেরেছেন, তা অধ্যাবসায় ও পরিশ্রমের ফলে। ফুটবলকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছেন এবং তার প্রতিদানও তিনি পেয়েছেন বলে দাবি সিআর সেভেনের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 29, 2019, 15:34 [IST]
Other articles published on Dec 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+