অবসর নিয়ে জল্পনা উস্কে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কী বললেন পর্তুগিজ তারকা

আগামী মরশুমেও অবসর নিতে পারেন আবার ৪০ বছর বয়সেও ফুটবল ছাড়তে পারেন। এমন কথা বলে নতুন এক জল্পনা উস্কে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এক টিভি সাক্ষাৎকারে ৩৪ বছরের পর্তুগিজ তারকাকে অবসর নিয়ে প্রশ্ন করা হলে, তিনি মজার ছলে উত্তর দেন। বলেন, কবে ফুটবলকে বিদায় জানাবেন, তা তিনি নিজেই জানেন না। জানান, তাঁর কাছে সবচেয়ে বড় বিষয়, এখনও খেলার প্রতিটি মুহূর্তকে মনপ্রাণ দিয়ে অনুভব করা। এভাবেই তিনি আগামী দিনেও ফুটবলকে উপভোগ করতে চান বলেও জানিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবল তারকা।

পর্তুগিজ তারকা এও স্মরণ করান যে তাঁর মতো রেকর্ড বিশ্বের অন্য কোনও ফুটবলারের নেই। অর্থাৎ তিনিই যে সেরা, তা স্পস্ট জানান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

গত মরশুমে জুভেন্তাসকে সিরি এ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রোনাল্ডো। ৪৩টি ম্যাচে ২৮টি গোল করেন তিনি। এর আগে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে একাধিকবার লা লিগা চ্যাম্পিয়ন করার পাশাপাশি চার বার চ্য়াম্পিয়ন্স লিগও জেতেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়েও একবার চ্য়াম্পিয়ন্স লিগ জেতেন রোনাল্ডো।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 21, 2019, 17:56 [IST]
Other articles published on Aug 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+