এটিকে মোহনবাগান ক্লাবের নতুন পথ চলা নিয়ে ইস্টবেঙ্গল কর্তা থেকে ময়দানের প্রতিক্রিয়া জেনে নিন

Modi in Maldives | மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

করোনা থাবায় রাজ্য আতঙ্কের পরিস্থিতি। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে বৃহস্পতিবার থেকে রাজ্যের কনটেইমেন্ট জোনগুলিতে চলছে কড়া লকডাউন। এই পরিস্থিতির মাঝে রাজ্য ফুটবলমহলে নতুন অক্সিজেন এনে দিল এটিকে-মোহনবাগান। শুক্রবার বহু প্রতিক্ষীত বৈঠকের পর দুই ক্লাবের একযোগে এটিকে-মোহনবাগান নামে ভারতীয় ফুটবলে পথ চলা শুরু হল। যা ঘিরে রাজ্য ফুটবলমহলে হইচই।

ময়দানে কী প্রতিক্রিয়া

ময়দানে কী প্রতিক্রিয়া

এটিকে মোহনবাগানে ঐতিহ্যের সবুজ-মেরুন জার্সি অক্ষত থাকছে। নতুন ক্লাবে অংশীদারের নাম মোহনবাগানের সামনে বসেছে। অতীতে যেমন ম্যাকডুয়েল স্পনসর হয়ে আসার পর ক্লাবের নাম ম্যাকডুকেল মোহনবাগান হয়েছিল। এবার আধুনিক যুগে এটিকের সঙ্গে গাঁটছাড়ার পর ক্লাবের নাম এটিকে মোহনবাগান হল। জার্সি বা লোগো অপরিবর্তিত থাকছে। এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের ঐতিহ্যের কদর করায় ময়দান জুড়ে সকলেই আপ্লুত।

ইস্টবেঙ্গল কর্তা কী জানিয়েছেন

ইস্টবেঙ্গল কর্তা কী জানিয়েছেন

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এটিকে-মোহনবাগান ক্লাবকে অভিনন্দন জানানোর মতো ভাষা নেই বলে প্রতিক্রিয়া দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন, কোনও দলকে কোনও সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে গেলে শেয়ার ছাড়তে হয়। মোহনবাগানও তাই করেছে। এরপর প্রতিবেশি ক্লাব ঐতিহ্য ধরে রাখতে পারে কিনা, সেটা প্রশ্ন ছিল! সেক্ষেত্রে নিজেদের ইতিহাসকে ধরে রেখেই এগোচ্ছে মোহনবাগান।

 মহামেডান সচিব যা জানালেন

মহামেডান সচিব যা জানালেন

সদ্য মহামেডান ক্লাবের সচিব পদে দায়িত্ব নিয়েছেন ওয়াসিম আক্রম। মোহনবাগানের পড়শি ক্লাবের কর্তা জানিয়েছেন, বাংলা ফুটবল মানেই তিন প্রধান। মোহনবাগান ক্লাবের নতুন পথ চলার জন্য অভিনন্দন।

 আইএফএ সচিব যা বললেন

আইএফএ সচিব যা বললেন

এটিকে মোহনবাগান নতুন ক্লাব প্রসঙ্গে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, এবার শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে বাংলার ফুটবলের নামডাক হবে। আগামীদিনে ইস্টবেঙ্গল, মহামেডানের মতো ক্লাবও এভাবেই আধুনিক ভাবনা নিয়ে এগিয়ে আসবে বলে আশা রাখছি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 11, 2020, 17:30 [IST]
Other articles published on Jul 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+