গত মরশুমের সফলতম রাইট ব্যাককে ধরে রাখল এটিকে-মোহনবাগান

சச்சின், கங்குலி சாதனையுடன் இணைந்து கலக்கிய தவான்.. !!

নবনির্মিত এটিকে-মোহনবাগানের সঙ্গেই নতুন করে চুক্তিবদ্ধ হলেন গত মরশুমের সফল রাইট ব্যাক তথা উইং ব্যাক প্রবীর দাস। বুধবার নতুন চুক্তিপত্রতে সই করেছেন সোদপুরের ফুটবলার। কত বছরের জন্য এই চুক্তি, তা জেনে নেওয়া যাক।

এটিকে-মোহনবাগানেই প্রবীর

এটিকে-মোহনবাগানেই প্রবীর

মোহনবাগান এবং এটিকের হয়ে দাপিয়ে খেলা প্রবীর দাস আগামী তিন মরশুমের জন্য শিবির অপরিবর্তিত রাখলেন। অর্থাৎ আগামী তিন বছর এটিকে-মোহনবাগানের জার্সিতে আইএসএল খেলতে দেখা যাবে তাঁকে। টুইটারে প্রবীরের ছবি সহ এই সুখবর জানিয়েছে মোহনবাগান।

সফলতার অন্য নাম প্রবীর

সফলতার অন্য নাম প্রবীর

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহনবাগানের জার্সিতে খেলেছিলেন প্রবীর দাস। সবুজ-মেরুণের হয়ে ২০১৫-২০১৬ মরশুমের ফেডারেশন কাপ জয়ে বড় অবদান ছিল তাঁর। ২০১৬ সালে এটিকে শিবিরে নাম লেখান প্রবীর। সে বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কা শিবির। এটিকের হয়ে ২০১৯ সালের আইএসএল জয়েও বড় ভূমিকা নেন রাইট ব্যাক প্রবীর।

নতুন এটিকে-মোহনবাগান

নতুন এটিকে-মোহনবাগান

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এবং আইএসএল চ্যাম্পিয়ন এটিকের আনুষ্ঠানিক সংযুক্তিকরণ ঘটে গত ১০ জুলাই। আগামী মরশুমে এটিকে-মোহনবাগান নামেই আইএসএল খেলবে দুই শিবির। নতুন দলের হয় ভালো কিছু করার আশায় রয়েছেন রাইট ব্যাক প্রবীর দাস।

কিছু পরিবর্তন

কিছু পরিবর্তন

এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ে ঠিক হয় নতুন ক্লাবের জার্সির রং রাখা হবে ঐতিহ্যমণ্ডিত সবুজ-মেরুণই। সর্বসম্মতিক্রমে সেই সিদ্ধান্ত বোর্ড মেম্বাররা মেনেও নেন। অর্থাৎ আগামী আইএসএলে পরিচিত লাল-সাদা জার্সিতে আর খেলতে যাবে না রয় কৃষ্ণাদের। মোহনবাগানের ঐতিহ্যমণ্ডিত পাল তোলা নৌকাকে প্রতীককে সম্মান জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায়, উৎসব পারেখরা। প্রতীকে এটিকের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।

করোনার মাঝেই শুরু হচ্ছে বিগ ব্যাস টি২০, প্রকাশিত হল সূচি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 15, 2020, 17:39 [IST]
Other articles published on Jul 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+