অ্যাওয়ে জার্সি নিয়ে দেবাশিস দত্ত- সৃঞ্জয় বসুর কোন কথা রাখলেন সঞ্জীব গোয়েঙ্কা?

கோலி மீதிருக்கும் அழுத்தம்.. வெடிக்க காத்திருக்கும் பிரச்சனை!

এটিকে-মোহনবাগানরে অ্যাওয়ে জার্সি নিয়ে ডিডি-টুম্পাইয়ের কথা রাখলেন সঞ্জীব গোয়েঙ্কা। গত সপ্তাহে বাংলা থেকে সংযুক্ত দুই ক্লাবের প্রথম বোর্ড মিটিং হয়। অনলাইনে বৈঠকে এটিকে-মোহনবাগানের হোম জার্সিতে সবুজ-মেরুন রঙ থাকছে জানা গিয়েছে। যারপর মোহনবাগান ফ্যানেরা স্বস্তি ফিরে পেয়েছেন।

অ্যাওয়ে জার্সি নিয়ে প্রশ্ন

অ্যাওয়ে জার্সি নিয়ে প্রশ্ন

হোম জার্সির পাশাপাশি নতুন ক্লাব এটিকে-মোহনবাগানের লোগোতে ঐতিহ্যের সবুজ-মেরুন রঙও থাকতে চলেছে। এরপরই ক্লাবের অ্যাওয়ে জার্সির রঙ কী হবে, সেই নিয়ে প্রশ্ন দেখা দেয়।

ডিডি-টুম্পাইয়ের কথা রাখলেন সঞ্জীব গোয়েঙ্কা

ডিডি-টুম্পাইয়ের কথা রাখলেন সঞ্জীব গোয়েঙ্কা

অ্যাওয়ে জার্সি নিয়ে এটিকে-মোহনবাগানের দুই ডিরেক্টর দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু, সঞ্জীব গোয়েঙ্কাকে বিশেষ অনুরোধ করেছিলেন। বোর্ড মিটিংয়ে এটিকে-মোহনবাগানের অ্যাওয়ে জার্সিতেও মোহনবাগানের সবুজ-মেরুন রঙ রাখার প্রস্তাব রাখা হয়।

প্রস্তাব গ্রহণ করেছে বোর্ড

প্রস্তাব গ্রহণ করেছে বোর্ড

বৈঠকে অ্যাওয়ে জার্সি নিয়ে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসুর প্রস্তাব বোর্ড গ্রহণ করে। এরপর সঞ্জীব গোয়াঙ্কা আইএসএলের এক সাক্ষাৎকারে এটিকে-মোহনবাগানের অ্যাওয়ে জার্সিতেও সবুজ-মেরুন রঙ থাকতে চলেছে বলে প্রতিক্রিয়া দিয়েছেন। সেই সঙ্গে অন্য এক প্রতিক্রিয়াতে বোর্ডের ডিরেক্টর উৎসব পারেখও অ্যাওয়ে জার্সিতে সবুজ-মেরুন রঙ থাকতে বলে আশ্বস্ত করেন।

অ্যাওয়ে জার্সির ডিজাইন

অ্যাওয়ে জার্সির ডিজাইন

অ্যাওয়ে জার্সির ডিজাইন এখনও হয়নি। প্রসঙ্গত এটিকে-মোহনবাগান কর্তা সৃঞ্জয় বসু জানিয়েছেন, 'অ্য়াওয়ে জার্সি পাল্টে গেলেই মোহনবাগান অস্তিত্ব হারাচ্ছে এমন একেবারেই নয়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও একাধিক জার্সি পরে খেলে। কালো জার্সিতে ওদের লোগোও অন্য রঙে লেখা থাকে। ফলে জার্সি নিয়ে উদ্বেগ বা অস্তিত্ব সংকটের কোনও প্রশ্ন নেই।'

৯ বছর আগে ধোনির আনুগত্যে মুগ্ধ হয়েছিলেন কার্স্টেন, কোন সে ঘটনা?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 15, 2020, 19:05 [IST]
Other articles published on Jul 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+