
সবুজ-মেরুণ দলের খবর
গত রবিবার ঘরের মাঠে মোহনবাগান শুধু ৩-০ ফলে হারেনি, সব বিভাগেই তারা পিছিয়ে ছিল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। ৩ গোলের মধ্যে ২টি ক্ষেত্রেই গোল এসেছিল সেন্ট্রাল ব্যাকে খেলা দলরাজ সিং-এর ভুলে। কাজেই এই পজিশনে সম্ভবত শঙ্করলাল ফিরিয়ে আনবেন কিমকিমাকে। এর মধ্যে আবার আক্রমণভাগের অন্যতম ভরসা হেনরি কিসেকা অনুশীলনে চোট পেয়েছেন। তবে তাঁর চোট গুরুতর নয়। কাজেই শনিবারের ম্যাচে তিনি খেলবেন বলেই আশা করা হচ্ছে। মাঝমাঠের দায়িত্ব থাকবে সেই ইউতা কিনোয়াকির কাঁধেই। তবে সবচেয়ে আশার কথা, চার্চিল ম্যাচে যেটুকু যা গোলের সুযোগ তৈরি হয়েছিল তা এসেছিল 'ঘরের ছেলে' সনি নর্ডের পা থেকেই। সম্ভবত, শনিবারও তিনি শুরু থেকেই খেলবেন।

চেন্নাই সিটি এফসি দলের খবর
লিগের এক-তৃতীয়াংশ অতিক্রান্ত। গত চারবারের লিগের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে এই পর্যায়ে গত চারবারের চ্যাম্পিয়নদের যা পয়েন্ট ছিল, তাকে ছাপিয়ে গিয়েছে চেন্নাই-এর ক্লাবটি। তারমধ্যে অল্প কয়েকদিন আগেই যুবঙারতী স্টেডিয়ামেই কলকাতার আরেক বড় ক্লাব ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে তাদের অপরাজেয় দৌড় থামিয়েছিল তারা। ফলে এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসে ফুটছে নওয়াজের দল। তাদের দলের হৃৎপিন্ড কিন্তু তাদের চার স্প্যানিশ ফুটবলার - স্যান্ড্রো, নেস্টর, এস্লাভা ও পেদ্রো মানজি। চোটের জন্য আগের দুই ম্যাচে খেলতে না পারলেও ইচিমধ্যেই ৪ গোল করা মানজি এই ম্যাচে প্রথম এগারোয় ফিরে আসবেন বলে অনুমান করা হচ্ছে।

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম
গত আই লিগে প্রথম সাক্ষাতে কলকাতার মাঠে মোহনবাগানকে ১-২ গোলে হারিয়ে গিয়েছিল চেন্নাই সিটি।। যার জেরে পদত্যাগ করতে হয়ে আগের বাগান কোচ সঞ্জয় সেনকে। পরের ম্যাচে চেন্নাইয়ের মাঠেও জয় পায়নি মোহলবাগান ম্যাচ ০-০ ফলে অমিমাংসিত ছিল।
০২/০১/২০১৮: মোহনবাগান ১-২ চেন্নাই সিটি এফসি
০৭/০২/২০১৮: চেন্নাই সিটি এফসি ০-০ মোহনবাগান
মোহনবাগান - হার, জয়, জয়, ড্র, ড্র,
চার্চিল ব্রাদার্স - জয়, জয়, জয়, জয়, ড্র,

সম্ভাব্য প্রথম একাদশ
মোহনবাগান (৪-৪-২): শিল্টন পাল, অরিজিত বাগুই, কিমকিমা, কিংসলে, আম্বেদকর, পিন্টু, ইউতা কিনোয়াকি, সৌরভ দাস, সনি নর্ডে, দিপান্ডা ডিকা, কিসেকা
চেন্নাই সিটি (৪-৪-২): তৌফিক (গোলরক্ষক), বংশপাল, এস্লাভা, গৌরব বোরা, কামরাজ, প্রভিত্তো রাজু, লরডুসামি, জেসুরাজ, মানজি, নেস্টর গোর্দিলো, স্যান্ড্রো

কখন কোথায় দেখবেন খেলা?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক আই-লিগ সম্প্রচারের দায়িত্বে রয়েছে।
তারিখ - রবিবার, ০১ ডিসেম্বর
সময় - বিকাল ৫টায়
টিভি - স্টার স্পোর্টস ৩
অনলাইন স্ট্রিমিং - হটস্টার ও জিওটিভি


Click it and Unblock the Notifications




















