দুই কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া বেতন শোধ, দিন ঘোষণা চ্যাম্পিয়ন মোহনবাগানের

Afiridi Game Changer book: இதென்ன புதுக்கதை?.. மறுபடியும் கொளுத்தி போட்ட அப்ரிடி- வீடியோ

করোনা ভাইরাসের আবহে কষ্ট করে হলেও খেলোয়াড়দের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। দুই কিস্তিতে টাকা শোধ করে দেওয়ার কথা জানিয়েছে সবুজ-মেরুণ। দিনও ঘোষণা করেছে মেরিনার্সরা।

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

করোনা ভাইরাসের জেরে ২৮ ম্যাচ বাকি থাকতেই বাতিল করে দেওয়া হয়েছে আই লিগ। পয়েন্টের নিরিখে মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে এআইএফএফ। যদিও আগামী মরশুমে আইএসএলে খেলবে মেরিনার্সরা। সে লক্ষ্যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এটিকে-এর সঙ্গে সংযুক্ত হয়েছে সবুজ-মেরুণ শিবির।

করোনায় আটকে বেতন

করোনায় আটকে বেতন

করোনা ভাইরাসের জেরে লকডাউনে কার্যত স্তব্ধ রয়েছে সব পরিষেবা। এই পরিস্থিতিতে মোহনবাগানের হাতে এখনও আই লিগ ট্রফি ও পুরস্কার মূল্য তুলে দিতে পারেনি এআইএফএফ। ওই টাকা থেকেই দলকে লিগ চ্যাম্পিয়ন করা ফুটবলারদের ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সবুজ-মেরুণ কর্তারা। সে আশা তে দূর, উল্টে লকডাউনের জেরে ফুটবলারদের বকেয়া বেতন শোধ দিতেই হিমশিম খেতে হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী জাতীয় ক্লাবকে।

বেতন শোধের প্রক্রিয়া শুরু

বেতন শোধের প্রক্রিয়া শুরু

নিজেদের অবস্থা ইস্টবেঙ্গলের মতো করতে চাইছে না মোহনবাগান। ফুটবলারদের বকেয়া বেতন যত শীঘ্র সম্ভব মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করছে সবুজ-মেরুণ। এ ব্যাপারে ফুটবলারদের চিঠি লিখেছেন মোহনবাগানের শীর্ষ কর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। জানিয়েছেন, দুই কিস্তিতে জুলাইয়ের মধ্যেই ফুটবলারদের বোনাস বা ইনসেনটিভ সহ বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে।

দিন ঘোষণা

দিন ঘোষণা

ফুটবলারদের লেখা চিঠিতে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য দুটি দিন ধার্য করেছেন মোহনবাগানের কর্তারা। জানিয়েছেন, বকেয়ার প্রথম কিস্তি ৩০ জুনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। আর ফুটবলাররা দ্বিতীয় কিস্তি ২০ জুলাইয়ের মধ্যে হাতে পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে সবুজ-মেরুণ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 12, 2020, 9:59 [IST]
Other articles published on Jun 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+