ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। এদিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে চুনী গোস্বামী না ফেরার দেশে চলে গেলেন। অভিভাবকহীন হতে পড়ল ভারতীয় ফুটবল।কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার ও বৃহস্পতিবার দেশের চলচিত্র জগতে দুই নক্ষত্র পতন হয়েছে। বুধবার ইরফান খান ও বৃহস্পতিবার সকালে ঋষি কাপুর প্রয়াত হন। এবার ভারতীয় খেলার দুনিয়া অন্যতম সেরা কিংবদন্তিকে হারাল।

কিংবদন্তি ফুটবলার ও কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পরই দেশের আরও এক কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী চলে গেলেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় একটি বেসরকারি নার্সিংহোমে প্রাক্তন ফুটবলার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ভারতীয় ফুটবলে শোকের ছায়া।

চুনী গোস্বামীর হাত ধরে ভারতের সোনা জয়

চুনী গোস্বামীর হাত ধরে ভারতের সোনা জয়

মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় ফুটবল দলে ডাক পেয়েছিলেন চুনী গোস্বামী। পরবর্তী সময়ে দলের অপিহার্য হয়ে ওঠা। সেখান থেকে ক্রমে অধিনায়ক। কিংবদন্তি চুনী গোস্বামীর নেতৃত্বে ১৯৬২-এর এশিয়ান গেমসে ভারত সোনা জেতে।ফাইনালে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে ২-১ গোলে চুনীর ভারত হারিয়েছিল। পিকে বন্দ্যোপাধ্যায় ও জার্নেল সিং ভারতের হয়ে দুটি গোল করেন। পরবর্তী সময়ে ১৯৬৪-এর এশিয়া কাপে চুনী গোস্বামীর অধিনায়কত্বের মুন্সিয়ানায় ভারতীয় দল রুপো জিতেছিল।

মোহনবাগানের অধিনায়ক ছিলেন চুনী

মোহনবাগানের অধিনায়ক ছিলেন চুনী

কিংবদন্তি এই ফুটবলার ১৯৫৪ থেকে ১৯৬৮ পর্যন্ত মোহনবাগানে খেলছিলেন। ১৯৬০ থেকে ১৯৬৪ পর্যন্ত ৫ টি মরসুমে মোহনবাগানের হয়ে অধিনায়কত্ব করেন তিনি।

বাংলা ক্রিকেটকে রঞ্জি ফাইনালে তুলেছিলেন

বাংলা ক্রিকেটকে রঞ্জি ফাইনালে তুলেছিলেন

ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও তিনি সমান পারদর্শী ছিলেন। অল রাউন্ডার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন কিংবদন্তি। ১৯৬২-৬৩ তে বাংলার হয়ে রঞ্জি অভিষেক করেন। বাংলাকে নেতৃত্ব দিয়ে রঞ্জি ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।

একাধিক বার হৃদরোগে আক্রান্ত হন চুনী

একাধিক বার হৃদরোগে আক্রান্ত হন চুনী

বার্ধক্যজনিত রোগভোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরের পর কিংবদন্তি ফুটবলার দুবার হৃদরোগে আক্রান্ত হন। তডিঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। বিকেল পাঁচটা নাগাদ আরও একবার হার্ট অ্যাটাক হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে।

দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক ও অন্যতম প্রিয় কিংবদন্তির মৃত্যুর খবরে ময়দান জুড়ে শোকের ছায়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 30, 2020, 18:08 [IST]
Other articles published on Apr 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+