চার বছরের মেয়াদ, ভারতীয় ফুটবলকে কী কী দিয়ে গেলেন কনস্টানটাইন - দেখে নিন তাঁর সেরা ৫ সাফল্য

সোমবার (১৪ জানুয়ারি), শারজায় বাহরিনের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয়ে এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় দল। আরব আমিরশাহির বিরুদ্ধে থাইল্যান্ডের ১-১ গোলে ড্র করাটা ভারতের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে। মাত্র মিনিট পাঁচেকের ব্য়বধানে গ্রুপে দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে যেতে হয়েছে ভারতকে।

গত চার বছর ধরে ভারতীয় ফুটবল দলের দায়িত্বে থাকা কোচ কনস্টান্টাইন এই পরাজয়ের পর সরে গিয়েছেন। ম্য়াচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্ক ও ভারতীয় ফুটবলে তাঁদের যাত্রা নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ব্রিটিশ কোচ। তাঁর চোখে জলও এসে যায়। তাঁর বিদায় বেলায় দেখে নেোয়া যাক, গত চার বছরে ভারতীয় ফুটবলকে কী কী দিয়ে গেলেন তিনি।

৪০ জনকে আন্তর্জাতিক অভিষেক

৪০ জনকে আন্তর্জাতিক অভিষেক

দল বাছাই নিয়ে বরাবর সমালোচিত হওয়া কনস্টানটাইন কিন্তু গত চার বছরে ৪০ জন ফুটবলারকে আন্তর্জাতিক ম্য়াচে অভিষেক সুযোগ দিয়েছেন। এশিয়ান কাপ ২০১৯-এর ভারতীয় দলে সুনীল-জেজেদের মতো হাতে গোনা কয়েকজনকে বাদ দিলে বাকিদের প্রত্যেককে তুলে এনেছেন কন্টান্টাইন। কাজেই তিনি কাউকে সুযোগ দেননি, এমন অভিযোগ অন্তত আনা যাবে না। অনুরুধ থাপা, বোলিচরণ নার্জারিরা কিন্তু তাঁরই আবিষ্কার।

১২ বছর পর বিদেশে জয়

১২ বছর পর বিদেশে জয়

২০১৫-এয় ভারতে ফিরে এসেই কমস্টান্টাইন জোর দিয়েছিলেন ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্য়াচ খেলার উপরে। গত চার বছরে তাঁর কোচিংয়ে ভারত অনেকগুলি ফ্রেন্ডলি ম্য়াচ খেলে। এই খেলা শুরু হয়েছিল ২০১৭ সালে কাম্বোডিয়ার বিরুদ্ধে। সুনীল জেজে ও সন্দেশের গোলে কাম্বোডিয়াকে ভারত ৩-২ গোলে পরাজিত করেছিল। এই জয় ছিল ভারতের ১২ বছর পর কোনও ফি্ফা আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে বিদেশের মাঠে জয়।

এশিয়ান কাপ ২০১৯-এর মূলপর্বে

এশিয়ান কাপ ২০১৯-এর মূলপর্বে

২০১৫-এয় দায়িত্ব নেওয়ার সময় তাঁর সামনে পরিষ্কার লক্ষ্য দেওয়া হয়েছিল, ভারতীয় দলকে এশিয়ান কাপ ২০১৯-এর মূলপর্বে তুলতে হবে। ফিফা ক্রমতালিকায় ১৭০তম স্থানে থাকা ভারত এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করতে পারে, এমনটা সেই সময় কেউই ভাবেননি। নেপাল ও লাওসের বিরুদ্ধে জিতে তাদের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপে খেলার ছাড়পত্র আদায় করতে হয়েছিল। তারপর মায়ানমার, কিরগিজিস্তান ও ম্যাকাও-এর সঙ্গে গ্রুপে লড়ে শীর্ষে থেকে ভারত মূলপর্বে খেলার যোগ্যতা লাভ করেছিল।

৫৫ বছর পর এশিয়ান কাপে জয়

৫৫ বছর পর এশিয়ান কাপে জয়

এশিয়ান কাপে ভারতীয় দল ভাল কিছু করবে এমনটা কেউই আশা করেননি। কিন্তু প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ৫৫ বছর পর এশিয়ার এই সেরা ফুটবল প্রতিযোগিতায় জয় লাভ করে কনস্টানটাইনের দল। তারপরের দুই ম্যাচ হেরে শেষ পর্যন্ত নকআউট রাউন্ডে যাওয়া না হলেও, শেষ ম্য়াচটি বাদ দিলে ভারতীয় দলের পারফরম্য়ান্স কিন্তু গর্ব করার মতো।

ফিফা ক্রমতালিকায় প্রথম ১০০তে

ফিফা ক্রমতালিকায় প্রথম ১০০তে

ভারতীয় ফুটবল সমর্থকরা সাধারণত ফিফা ক্রমতালিকায় ভারতকে তিন অঙ্কের ক্রমে দেখতেই অভ্যস্ত। কনস্টান্টাইন দায়িত্ব নেওয়ার সময় ভারতের স্থান ছিল ১৭০তম। সেখান থেকে ধীরে ধীরে উপরে উঠে এখন ভারত রয়েছে ৯৭তম স্থানে। এর মাঝে ৭২৮ দিন ধরে ভারত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল। যা সেই সময় বিশ্বরেকর্ড ছিল। দিনের সংখ্যায় কাছাকাছি ছিল শুধু বেলজিয়াম ও জার্মানি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 15, 2019, 20:25 [IST]
Other articles published on Jan 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+