
কবে আবেদন
৯ অগাস্ট পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ পদে আবেদন জমা নেওয়ার জন্য বিজ্ঞাপন দেয় পিসিবি। ২৩ অগাস্ট ছিল সেই আবেদন জমা নেওয়ার শেষ দিন। কিন্তু শুধুমাত্র মিসবা-উল-হকের জন্যই সেই সময়সীমা বাড়ানো হয়।

কেন এত দেরি
পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তথা প্রাক্তন ব্যাটসম্যান মিসবা-উল-হককে দলের কোচ বাছতে চায় সে দেশের ক্রিকেট বোর্ড। একই সঙ্গে মিসবাকেই পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকও করতে চায় পিসিবি। তবে সূত্রের খবর, ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার পর ফিটনেসের অভাবে বেশ কয়েকজন পাক ক্রিকেটারকে বাদ দেওয়ার জন্য পিসিবি-কে অনুরোধ করেছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। তা না হওয়ায় মিসবা চটে যান বলেও শোনা যায়।

কন্ডিশনিং ক্যাম্প
এখন লাহোরে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে মরশুম শুরুর কন্ডিশনিং ক্যাম্পের দায়িত্ব সামলাচ্ছেন মিসবা-উল-হক। এই দায়িত্ব নিতেও নাকি তিনি অরাজি ছিলেন বলে জানা গিয়েছে। অনেক কষ্টে তাঁকে রাজি করানো হয়।

ওয়াকারের আবেদন
পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ পদে আবেদন করেছেন সেদেশের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনুস। মিসবা-উল-হকের অধীনে কাজ করতে তাঁর কোনও অসুবিধা হবে না বলেই জানিয়েছেন ওয়াকার।


Click it and Unblock the Notifications



















