
মিসবাই কোচ কাম নির্বাচক
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হককেই হতে চলেছেন সরফরাজ আহমেদদের নতুন কোচ তথা নির্বাচক। পাকিস্তান ক্রিকেট দলের কোচ পদে দেশ-বিদেশ থেকে বহু আবেদন জমা পড়লেও মিসবাকেই পছন্দ পিসিবি-র।

কেন মিসবা
২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত সব ফর্ম্যাটে পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন মিসবা। তাঁর অধিনায়কত্বে পাক দল সবচেয়ে সফল হয়েছে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা। কোচ হিসেবেও মিসবা পাকিস্তান দলকে গর্ত থেকে টেনে তুলবেন বলে বিশ্বাস করে পিসিবি।

ইমরানের সমর্থন
অন্য একটি সূত্রের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা পিসিবি-র পাটরোন-ইন-চিফ ইমরান খানের হাত রয়েছে মিসবা উল হকের মাথায়। মিসবার মাধ্যমে বকলমে তিনি পাকিস্তান ক্রিকেট দলের উপর প্রাধান্য বিস্তার করতে চাইছেন বলে একটা সূত্রের তরফে দাবি করা হয়েছে।

বোলিং কোচ ওয়াকার
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা হেড কোচ ওয়াকার ইউনুসকেই সরফরাজ আহমেদদের বোলিং কোচ করা হতে পারে বলে পিসিবি সূত্রে খবর।


Click it and Unblock the Notifications



















