
ইংল্যান্ড বনাম পাকিস্তান
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ লড়াইয়ে পাকিস্তান দলে ছিলেন মহম্মদ আমির। তারকা পেসার করোনা পরবর্তী সময়ে এই প্রথম বাইশ গজে নামলেন।

বলে থুতুর ব্যবহার
ম্যাচে ইংল্যান্ডে বিরুদ্ধে বল কড়ায় সময় বলের পালিশে থুতুর ব্যবহার করে বসেন আমির। ইংল্যান্ডের ব্যাটসম্যনদের সুইংয়ে বেকায়দায় ফেলতেই থুতু ব্যবহার করেছেন আমির।

ম্যাচের শুরুতে বিপদ ডেকে আনলেন আমির
টিভি ক্যামেরায় ধরা পড়়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই বলে থুতুর ব্যবহার করেন আমির।

কেন বলে লালার ব্যবহার নিষিদ্ধ
করোনা সময়ে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। থুতুর ব্যবহারে ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে, সেই কারণেই কোভিড পরবর্তী সময়ে ক্রিকেট মাঠে বল গড়ানোর প্রথম দিন থেকেই বলে থুতুর ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছিল।

আইসিসির নিয়ম কী বলছে
কোভিড নিয়ন্ত্রণে আইসিসির নতুন নিয়ম ক্রিকেটার ভুল করে বলে লালার ব্যবহার করলে দু'বার সতর্ক করা হবে। এরপর ফিল্ডিং দলকে এই অপরাধের জন্যে ৫ রান পেনাল্টি করা হবে।

ম্যাচের ফল
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড দল ১৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। বৃষ্টির পর ভেজা মাঠে এরপর আর বল গড়ানো সম্ভব হয়নি।


Click it and Unblock the Notifications



















