করোনা পর থ্রিলার ক্রিকেট, রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের জয়

பார்த்து இருங்கள் தோனி... எச்சரிக்கை விடுக்கும் அக்தர்

টেস্ট ক্রিকেটে নাকি এখন আর উত্তেজনা নেই। টি-২০ ক্রিকেটের যুগে অনেকেই এমনটা বলে থাকেন। কিন্তু টেস্ট ক্রিকেটের যে মৃত্যু হয় না! করোনার পর রুদ্ধশ্বাস টেস্ট ম্যাচ আরও একবার সেটাই প্রমাণ করে দিল। ম্যাঞ্চেস্টারে থ্রিলার লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড।

ইংল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ জয়

ইংল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ জয়

ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ দিনের শেষ দু'ঘন্টায় টেস্ট ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলতে থাকে। শেষ পর্যন্ত জোস বাটলার ও ক্রিস ওকসের জুটিতে ম্যাচ জেতে ইংল্যান্ড। দুই ডান হাতি ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে ম্যাচ জেতান।

ম্যাচের সেরা ওকস

ম্যাচের সেরা ওকস

১২০ বল খেলে ৮৪ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ওকস। ৭৫ রান করে তাঁকে যোগ্য সাহায্য করেন বাটলার। টপ ও মিডল অর্ডার ব্যর্থ হওয়ার পর এই দুই ক্রিকেটার ক্রিজে টিঁকে থেকে ইংল্যান্ডের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত ৩ উইকেট ও ম্যাচের ১ দিন বাকি থাকতেই জয় রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ স্কোরার হওয়ার সুবাদে অলরাউন্ডার ক্রিস ওকস ম্যাচের সেরা হয়েছেন।

প্রথম ইনিংসে ১০৭ রানে পিছিয়ে থেকে জয়

প্রথম ইনিংসে ১০৭ রানে পিছিয়ে থেকে জয়

প্রথম ইনিংসে ১০৭ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড যেভাবে ম্যাচ বের কড়ল তা অবশ্যই প্রশংসনীয়। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রান করে। লিড নিয়ে তাদের রান দাঁড়ায় ২৭৬। এই রান তাড়া করতে নেমে ৫৫/১ থেকে ইংল্যান্ডের একসময় ১১৭/৫ তে এসে পৌঁছয়।

 করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ফিরল রোমাঞ্চ

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ফিরল রোমাঞ্চ

করোনা পরবর্তী ক্রিকেটে দীর্ঘদিন পর এই ম্যাচ দিয়েই উত্তেজনা ফিরল। বাইশ গজে বহুদিন ধরেন সেয়ানে সেয়ানে লড়াই হল দেখা যায়নি। ৮ জুলাই থেকে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হলে তাতে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়নি। এবার পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ টেস্ট ক্রিকেটে সেই থ্রিলার লড়াই ফিরল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 9, 2020, 11:02 [IST]
Other articles published on Aug 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+