টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন রবি শাস্ত্রীই, ধারেকাছে নেই কেউ!

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল হারের পর কে হবেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ, তা নিয়ে জল্পনা চলছেই। কোচ নির্বাচনে কপিল দেবের নেতৃত্বে গড়ে দেওয়া হয়েছে তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। টিম ইন্ডিয়ার হেড কোচ হতে চেয়ে জমা পড়া কুড়ি হাজার আবেদনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে ছয় জনকে বাছা হয়েছে। তবে এখনও পর্যন্ত যা খবর, আরও একবার বিরাট কোহলিদের হেড কোচ হতে চলেছে রবি শাস্ত্রীই।

সিওসি-র বক্তব্য

সিওসি-র বক্তব্য

প্রাক্তন ক্যাগ প্রধান বিনোদ রাই নেতৃত্বাধীন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওসি কিন্তু টিম ইন্ডিয়ার কোচ পদে কোনও বিদেশিকে বসাতে রাজি নয়। কমিটির বক্তব্য, ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনের মতো কোনও ব্যক্তিত্ব আবেদন করলে একমাত্র তাঁর কথাই ভাবা যেতে পারে। অন্যথায় স্বদেশী কাউকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করার পক্ষপাতি সিওসি।

শাস্ত্রীর প্রশংসা

শাস্ত্রীর প্রশংসা

সমালোচকরা যাই বলুন, রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দলের পারফরম্য়ান্স ভালো বলেই মত সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের। যে বিশ্বকাপ নিয়ে এত প্রশ্ন উঠছে, সেই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ভালো বলেই দাবি বিনোদ রাই নেতৃত্বাধীন কমিটির।

শাস্ত্রীর পাশে কোহলি ও দল

শাস্ত্রীর পাশে কোহলি ও দল

পারফরম্যান্স নিয়ে যতই প্রশ্ন উঠুক, টিম ইন্ডিয়ার হেড কোচ পদে রবি শাস্ত্রীকেই ভোট দিয়ে রেখেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতো দলের বাকি ক্রিকেটারারও রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে দেখতে চাইছেন বলে সূত্রের খবর।

শাস্ত্রীর সাফল্য

শাস্ত্রীর সাফল্য

২০১৭ সালে দ্বিতীয় বারের জন্য ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হয়ে রবি শাস্ত্রীর সাফল্য কিন্তু চোখ ধাঁধাঁনো। পরিসংখ্যান বলছে, ২০১৭-র জুলাই থেকে শাস্ত্রীর কোচিংয়ে ২১টির মধ্যে ১৩টি টেস্ট, ৩৬টির মধ্যে ২৫টি টি-টোয়েন্টি ও ৬০টির মধ্যে ৪৩টি ওয়ান ডে জিতেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলিরা ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও তাঁদের পারফরম্যান্সকে প্লাস হিসেবেই ধরা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স হেড কোচ হওয়ার দৌড়ে রবি শাস্ত্রীকে অনেকটাই এগিয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।

 ইন্টারভিউ

ইন্টারভিউ

টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় সেখান থেকেই স্কাই-পের মাধ্যমে রবি শাস্ত্রী কপিল দেব নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সামনে ইন্টারভিউ দেবেন বলে জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 15, 2019, 17:42 [IST]
Other articles published on Aug 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+