
চিনের বিরুদ্ধে ভারতের রেকর্ড
এর আগে কখনও চিনের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে ম্যাচ খেলেনি ভারত। এখনও অবধি দুই দেশের ১৭টি সাক্ষাতের প্রতিটিই ঘটেছে ভারতের মাটিতে। কিন্তু তার একটিতেও জয় পায়নি ভারত। ১২টি ম্যাচে জিতেছে চিন। আর বাকি ৫টি ড্র হয়েছে।

বিশ্বজয়ী কোচ, চিন দল কতটা শক্তিশালী
চিন একবার বিশ্বকাপ খেলে ফেলেছে। তবে এই মুহুর্তে চিন সে বিশ্বকাপ খেলা দলের মতো শক্তিশালী না হলেও ফিফা ক্রমতালিকায় ঙারতের থেকে ২১ ধাপ আগে রয়েছে। তাদের স্থআন এই মুহূর্তে ৭৬। চাইনিজ সুপার লিগেও কিন্তু এখন বিশ্ব ফুটবলের অনেক তারকা ফুটবলার খেলেন। তবে সবচেয়ে সাড়া জাগানো নাম তাদের জাতীয় কোচের। ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ দেওয়া কোচ মার্সেলো লিপ্পি এখন চিনের জাতীয় কোচের দায়িত্বে রয়েছেন।

তাও আনচেরির বাজি ভারত
কিন্তু তারপরেও বর্তমান ভারতীয় দলের লড়াকু মানসিকতার কথা মাথায় রেখে চিন বনাম ভারত ম্যাচে ভারতের পক্ষেই বাজি ধরছেন ভারতীয় ফুটবলের অন্যতম বড় নাম জো পল আনচেরি ভারত বনাম চিন ম্য়াচ নিয়ে দারুণ উৎসাহি। তিনি বলছেন চিনের মতো শক্তিশালী দলের সঙ্গে খেললে ভারতীয় দলের দুর্বলতাগুলি ধরা পড়বে। তাঁর মতে, 'চিনের মাঠে চিনের মোকাবিলা ভারতীয় ফুটবলারদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে। এটা ফ্রেন্ডলি ম্যাচ হলেও, যেহেতু ভারত একে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে দেখছে তাই তাদের সবটা দিয়ে খেলা উচিত।'

এএফসি এশিয়ান কাপ ২০১৯-এর প্রস্তুতি
এএফসি এশিয়ান কাপ ২০১৯-এর প্রস্তুতি হিসেবেই এই ম্য়াচ খেলছে ভারত। আরব আমিরশাহির মাটিতে আগামী বছরের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এএফসি এশিয়ান কাপ ২০১৯। দীর্ঘ ৮ বছর পর ভারত এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে। শেষবার ২০১১ সালের কাতার এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত। গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবারও ভারত বেশ কঠিন গ্রুপে পড়েছে। খেলতে হবে আয়োজক ইউএই, বাহারিন ও থাইল্যান্ডের বিপক্ষে।

ভারতের ২২ জনের স্কোয়াড
গোলরক্ষক: গুরুপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, করণজিত সিং।
রক্ষণ: প্রীতম কোটাল, সার্থক গোলুই, সন্দেশ ঝিঙ্গন, আনাস এডাথোড়িকা, সালাম রঞ্জন সিং, শুভাশীষ বসু, নারায়ণ দাস।
মাঝমাঠে: উদান্ত সিং, নিখিল পূজারি, প্রণয় হালদার, রোলিন বোর্গেস, অনিরুধ থাপা, বিনীত রাই, হোলিচরণ নার্জারি, আশিক কুরুনিয়ান।
আক্রমণে: সুনীল ছেত্রী, জেজে লালপেখ্লুয়া, সুমিত পাসি, ফারুখ চৌধুরী।


Click it and Unblock the Notifications




















