
এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি
আগামী বছরের জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপে খেলবে ভারত। তার আগে প্রস্তুতি হিসেবেই এই ম্যাচ খেলছে ভারত। আগামী ১০ তারিখ বারত রওনা দেবে চিনের উদ্দেশ্যে তার আগে নয়াদিল্লিতে কয়েকটা দিন প্রশিক্ষণ শিবির করবে ভারত। তার জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় কোচ কন্স্টানটাইন।

চিন ম্যাচ নিয়ে কোচের ভাবনা
চিন ম্য়াচের আগে কোচ সেই ম্যাচ নিয়ে কোচ কন্স্টানটাইন বলেছেন, 'চিন খুবই শক্তিশালী দল। এই ম্যাচ আমাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা। তবে আমাদের এরকম ম্যাচ খেলাই প্রয়োজন। চাপের মুখে খেলায় অভ্যস্ত হতে সাহায্য করবে। আশা করি সবাইকে চোটমুক্ত অবস্থায় পাব, কারণ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।'

২৯ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: গুরুপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ, অমরিন্দর সিং, করণজিত সিং।
রক্ষণ: প্রীতম কোটাল, সার্থক গোলুই, সন্দেশ ঝিঙ্গন, আনাস এডাথোড়িকা, সালাম রঞ্জন সিং, শুভাশীষ বসু, নারায়ণ দাস।
মাঝমাঠ: উদান্ত সিং, নিখিল পূজারি, প্রণয় হালদার, রোলিন বোর্গেস, জার্মানপ্রীত সিং, অনিরুধ থাপা, শৌভিক চক্রবর্তী, বিনীত রাই, হোলিচরণ নার্জারি, বিকাশ জাইরু, আশিক কুরুনিয়ান, লালিয়ানজুয়ালা ছাংতে।
আক্রমণ: সুনিল ছেত্র্রী, জেজে লালপেখ্লুয়া, বলবন্ত সিং, সুমিত পাসি, মানবীর সিং, ফারুখ চৌধুরী।


Click it and Unblock the Notifications




















