এটা তো সবে শুরু! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাথার জোর, সুপারকোপা এল জুভেন্টাসে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হেড থেকে করা গোলে এসি মিলানকে ১-০ গোলে পরাজিত করে সুপারকোপা ইতালিয়ানা জিতল জুভেন্টাস। আর ইতালিতে প্রথম ট্রফি জিতে উঠেই সিআর৭ হুশিয়ারি দিলেন, জুভেন্টাসের যাত্রা সবে শুরু হল।

সৌদি আরবের জেদ্দায় ম্য়াচের এক ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরই জোরালো হেডে গোল করে যান পর্তুগীজ স্ট্রাইকার। হেডে এতটাই জোর ছিল যে মিলানের গোলরক্ষক ডোনারুমা বলে হাত লাগিয়েও তাকে গোললাইন ক্রস করা থকে আটকাতে পারেননি। তবে জুভেন্টাস আরও সহজে জিততে পারত। কিন্তু ডগলাস কোস্তা, জোয়াও ক্যানসেলোরা প্রচুর সুযোগ নষ্ট করেন।

চেলসিতে যাওয়ার গুজবের মধ্যে এদিন হিগুয়াইনকে প্রথম একাদশে খেলায়নি এসি মিলান। ভাগ্যও তাদের সঙ্গে ছিল না। প্য়াট্রিক কুত্রোনের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। মিলানের দুর্ভোগ আরও বাড়ে এর কিছু পরেই লালকার্ড দেকে ফ্র্যাঙ্ক কেসি বেরিয়ে যাওয়ায়। ১০ জনের মিলান শেষ পর্যন্ত ওই এক গোলেই পরাজিত হয়।

রোনাল্ডোর কাছে এই ট্রফির গুরুত্ব

রোনাল্ডোর কাছে এই ট্রফির গুরুত্ব

১১২ মিলিয়ন ইউরোর চুক্তিতে ২০১৭-১৮ মরসুমের শেষে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। ইতালির ক্লাবের হয়ে তিনি সফল হতে পারেন কিনা তাই নিয়ে আগ্রহ ছিল ফুটবল বিশ্বে। সুপারকোপা ইতালিয়ানা, রোনাল্ডোর ট্রফি ক্যাবিনেটের মনিমুক্তোর পাশে সেইরকম উজ্জ্বল না হলেও, এটি সাদা-কালো জার্সিতে তাঁর জেতা প্রথম ট্রফি। আর অর্ধ মরসুম হলেও সেরি এ জেতার পথে সবচেয়ে এগিয়ে এখনও জুভেন্টাসই। তারই সঙ্গে কোপা ইতালিয়া ও চ্যাম্পিয়ন্স পচ্রফি জয়ের দৌড়েও রয়েছে 'বিয়ানকোনেরি'-রা।

ম্য়াচ উইনার রোনাল্ডোই নির্ণায়ক

ম্য়াচ উইনার রোনাল্ডোই নির্ণায়ক

ট্রফি জয়ের গন্ধ থাকলে বা বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ম্যাচে বরাবরই রোনাল্ডো-কে বাড়তি জ্বলে উঠতে দেখা যায়। সুপারকোপা ইতালিয়ানার ফাইনাল ম্য়াচেও তার ব্যতিক্রম হয়নি। গোল করার আগেও অন্তত দুটি ক্ষেত্রে গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর হেড-গোলই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়।

ভাল হল না খেলা

ভাল হল না খেলা

ম্য়াচে জুভেন্টাসের তারকা সম্বৃদ্ধ মাঝমাঠের সঙ্গে একেবারেই পাল্লা দিতে পারেনি মিলান। তারা সেভাবে জুভে গোলরক্ষককে পরীক্ষার মুখেই ফেলতে পারেনি। কিন্তু রোনাল্ডো জানিয়েছেন ম্য়াচটা য়থেষ্ট কঠিন ছিল। কারণ জেদ্দায় এই সময় খুব গরম। সেই গরমে ভাল ফুটবল খেলা বেশ কঠিন বলে জানান সিআর৭। সত্য়ি বলতে ফুটবল বিশ্বের দুই বড় ক্লাবের এই মোকাবিলা এই ম্য়াচে কখনই উচ্চাঙ্গে পৌঁছায়ওনি।

এটা সবে শুরু

এটা সবে শুরু

ম্য়াচ জয়ের পর রোনাল্ডো জানান, ২০১৯ সালটা তিনি ট্রফি জিতে শুরু করতে চেয়েছিলেন। সাদা কালো জার্সিতে প্রথম ট্রফি জিতে তিনি অত্যন্ত খুশি। তবে সেই সঙ্গে তাঁর হুশিয়ারি, জুভেন্টাসের যাত্রা সবে শুরু হল। এক একা করে দাপ তাঁরা এগোতে চান। একটি ট্রফি জয়ের পর পরেরটি জেতার জন্য প্রস্তুতি শুরু করে দিতে চান।

সেরি এ জয়ের সম্ভাবনা

সেরি এ জয়ের সম্ভাবনা

অর্ধ মরসুম কেটে গেলেও সেরি এ-তে এখনও অপরাজিত জুভেন্টাস। অনেকেই তাঁদের এখনই চ্য়াম্পিয়ন বলে দিচ্ছেন। রোনাল্ডো অবশ্য বলছেন, জুভেন্টাসের পাখির চোখ অবশ্যি ইতালির লিগ জেতা। কিন্তু, এখনই তাঁরা জিতেন, তা বলা যাবে না। কারণ এই লিগ অনেক লম্বা। কাজেই লিগেহর শীর্ষে থাকলেও সামনে কঠিন লড়াই অপেক্ষা করে আছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 17, 2019, 15:57 [IST]
Other articles published on Jan 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+