রোনাল্ডোর গোলেও মরশুমের প্রথম হারের স্বাদ পেল জুভেন্টাস

চলতি মরশুমের ঘরোয়া লিগে প্রথম হারের স্বাদ পেল জুভেন্টাস। লাৎজিওর বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে শুরুতে এগিয়ে গেলেও ম্যাচ শেষে ৩-১ স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে তুরিনের দল।

রোনাল্ডোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস

জিতলেই ইন্টার মিলানকে টপকে দখল করা যাবে লিগ টেবিলের শীর্ষস্থান। এমন সমীকরণের ম্যাচে ২৫তম মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুরের দারুণ পাস ছোট ডি-বক্সে পেয়ে অনায়াসে জালে পাঠান পর্তুগীজ তারকা।

সমতা ফেরায় লাৎজিও

পিছিয়ে পড়ে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ করতে থাকে লাৎজিও। সাফল্যের দেখা মেলে বিরতির ঠিক আগে। প্রথমার্ধের যোগ হওয়া সময়ের প্রথম মিনিটে লুইস আলবের্তোর ক্রসে হেডে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে।

লাল কার্ড দেখেন জুভের হুয়ান কুয়াদ্রাদো

দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে বড় ধাক্কা খায় জুভেন্টাস। প্রতিপক্ষের মিডফিল্ডার মানুয়েল লাজ্জারিকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন হুয়ান কুয়াদ্রাদো। ১০ জনে নেমে যাওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় গোল খেয়ে বসে টানা আটবারের চ্যাম্পিয়নরা। ৭৪তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের লম্বা উঁচু করে বাড়ানো বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন সার্বিয়ার মিডফিল্ডার সাভিচ।

৩-১ ব্যবধানে ম্যাচ হারে জুভেন্টাস

ম্যাচে ফিরতে মরিয়া জুভেন্টাস ৭৯তম মিনিট ডিবালাকে বসিয়ে তারই স্বদেশি হিগুয়াইনকে নামায়। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। উল্টে দ্বিতীয়ার্ধের যোগ হওয়া সময়ের পঞ্চম মিনিটে তৃতীয় গোল হজম করে জুভেন্টাস। লাৎজিওর প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ঠেকানোর পর জোরালো ভলিতে স্কোরলাইন ৩-১ করেন একুয়েডরের ফরোয়ার্ড কাইসেদো।

লিগে দ্বিতীয় স্থানে সিআর৭-রা

১৫ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। আর ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লাৎসিও।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 8, 2019, 13:12 [IST]
Other articles published on Dec 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+