
আই লিগ জয়ী মোহনবাগান
আগামী মরশুমে এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল খেলবে মোহনবাগান। তার আগে নিজেদের শেষ আই লিগে চ্যাম্পিয়ন হয়ে দাগ রেখে গেল মেরিনার্সরা। করোনা ভাইরাসের জেরে ২৮ ম্যাচ বাকি থাকা সত্ত্বেও আই লিগ বাতিল করে দেয় এআইএফএফ। পয়েন্টের নিরিখে মোহনবাগানকে লিগ জয়ী বলে ঘোষণা করা হয়েছে।

তিন মাসের বেতন বকেয়া
সূত্রের খবর, মোহনবাগানে খেলা স্বদেশী ফুটবলারদের তিন মাসের বেতন বকেয়া হয়ে পড়ে রয়েছে। অন্যদিকে সবুজ-মেরুণকে আই লিগ দেওয়া বিদেশি ফুটবলাররা গত দুই মাসের বেতন পাননি বলেও খবর। একই সঙ্গে আই লিগ জয়ের জন্য মোহনবাগানের প্রস্তাবিত ইনসেনটিভও ফুটবলারদের অ্যাকাউন্টে পৌঁছয়নি বলে জানানো হয়েছে।

ফুটবলারদের আবেদন
দলের বিদেশি ফুটবলারদের বকেয়া বেতন ৩১ মে-র মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোহনবাগান। কিন্ত স্বদেশী ফুটবলারদের বকেয়া বেতন কবে মেটানো হবে, সে ব্যাপারে কিছু জানায়নি মেরিনার্সরা। ফলে বাধ্য হয়েই ক্লাব কর্তাদের দ্বারস্থ হয়েছেন ভারতীয় ফুটবলাররা। ১৫ মে-র মধ্যে অন্তত এক মাসের বেতন তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য আই লিগ জয়ী ক্লাবের কাছে আবেদন জানিয়েছেন বলে খবর।

ইনসেনটিভ
আই লিগ জয়ের জন্য ফুটবলারদের ক্লাবের তরফ থেকে যে ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেছে মোহনবাগান। সেই টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দলের অর্থ সচিব দেবাশিস দত্ত। তাঁর বক্তব্য, এআইএফএফ আই লিগ জয়ের পুরস্কার মূল্য দিয়ে দিলেই, ফুটবলার, কোচ, স্টাফদের ইনসেনটিভ দেওয়া হবে।


Click it and Unblock the Notifications




















