করোনা মিলিয়ে দিল মোহনবাগান-ইস্টবেঙ্গলকে

ஐபிஎல் வெற்றி குறித்து கோஹ்லி மீது கம்பீர் கடும் விமர்சனம்!!

অবশেষে ঘরে ফেরা। আজ কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। আজ মোহনবাগান-ইস্টবেঙ্গল মিলে মিশে সবাই বন্ধু।এদিন করোনা মিলিয়ে দিল দুই প্রধানকে। রবিবার সকালে মোহনবাগান-ইস্টবেঙ্গলের স্প্যানিশ ব্রিগেডের দেশে ফেরার জন্য যাত্রা শুরু করল।

দিল্লি রওনা দিল দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড

দিল্লি রওনা দিল দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড

করোনার কারণে ভারতে ফুটবল স্থগিত হলেও দেশে ফেরার কোনও পরিস্থিতি তৈরি না হওয়ায় লকডাউনে আটকে ছিলেন বেইতিয়ারা। আজ সড়কপথে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবলার-কোচ-সাপোর্ট স্টাফরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। সেখান থেকে স্পেনে ফিরে যাবে তারা। স্প্যানিশ দূতাবাসের তরফ থেকেই বেইতিয়া আর কোলাডো। ফ্রান গঞ্জালেজ আর জুয়ান মোরাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কলকাতায় আটকে ছিল স্প্যানিশ ব্রিগেড

কলকাতায় আটকে ছিল স্প্যানিশ ব্রিগেড

করোনার প্রকোপে মোহনবাগান-ইস্টবেঙ্গল দু'দলের স্প্যানিশ কোচ-ফুটবলাররা দীর্ঘদিন ধরে কলকাতায় গৃহবন্দি ছিলেন। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ভারতে ফুটবল বন্ধ হয়েছে। ১৫ মার্চ ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে ডার্বি ম্যাচ ছিল। দেশে করোনা সংক্রমণের স্টেজ ওয়ানে কোনও ঝুঁকি না নিয়ে ফুটবল সহ সব খেলা স্থগিত ঘোষণা করে দেওয়া হয়। এরপর থেকে দুই দলের স্প্যানিশ ব্রিগেডের সব ফুটবলাররাই গৃহবন্দি হয়ে ভারতেই আটকে ছিলেন।

আইলিগ বাতিল

আইলিগ বাতিল

১৫ এপ্রিল থেকে দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হলে আই লিগের বাকি ম্যাচগুলি স্থগিত হয়। এরপরই বেইতিয়া-কোলাডোদের দেশে ফেরানোর জন্য স্প্যানিশ দূতাবাস উদ্যোগ নেয়।

দিল্লি থেকে বিমান

দিল্লি থেকে বিমান

কলকাতা থেকে দেশে ফেরার অবশ্য কোনও বিমান নেই। আটকে পড়া ইউরোপিয়ানদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দিল্লি থেকে লুৎফানসার একটি বিমান ছাড়া হবে। যে বিমানটি দিল্লি থেকে যাবে আমস্টার্ডাম। সেই বিমানে চড়েই স্প্যানিশ ব্রিগেড দিল্লি থেকে স্পেন ফিরবে।

দিল্লি পর্যন্ত একবাসে মোহন-ইস্টের ফুটবলাররা

দিল্লি পর্যন্ত একবাসে মোহন-ইস্টের ফুটবলাররা

দিল্লি থেকে বিমান ধরতেই কলকাতা থেকে একই বাসে ইস্ট-মোহন ফুটবলার আজ রাজধানীর উদ্দেশে রওনা দিলেন।

করোনা লকডাউনে ভারত অধিনায়কের কাছে কেন নেটফ্লিক্সের পাসওয়ার্ড চাইলেন এই ভক্ত?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 3, 2020, 12:57 [IST]
Other articles published on May 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+