
তিনশো মানুষকে খাওয়ালেন অরিজিৎ
বন্ধুদের সঙ্গে নিয়ে ডানকুনিতে নিজের এলাকায় তিনশো মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিলেন সবুজ মেরুন লেফ্ট ব্যাক।
মেনুতে কী ছিল
রবিবার ভাত-ডাল-ডিমের ঝোল প্যাক করে বন্ধুদের সঙ্গে সাইকেল ভ্যান চালিয়ে খাবার পৌঁছে দেন মোহনবাগান তারকা। প্যাকিং থেকে পৌঁছে দেওয়া বন্ধুদের সঙ্গে নিয়ে পুরো সময় ছিলেন অরিজিৎ।
সামর্থ্য হলে ভবিষ্যতে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান
মাঠে হোক বা মাঠের বাইরে, ভালোবেসে নিজের কাজটা চুপচাপ করে যেতে চান অরিজিৎ। সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন। সাধারণ মানুষদের পাশে থাকতে পেরে তৃপ্ত মোহনবাগান ফুটবলার। সামর্থ্য হলে ভবিষ্যতে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান অরিজিৎ।

বাগান ফুটবলারের আক্ষেপ
রবিবার ভোরে ময়দানের মোহনবাগান- ইস্টবেঙ্গলের স্প্যানিশ ব্রিগেড দেশে ফিরতে কলকাতা ছেড়েছে। কিবু ভিকুনা সহ দলের স্প্যানিশ ব্রিগেডের লকডাউনের কারণে শেষবেলার অবশ্য দেখা না হওয়ায় আক্ষেপ করেছেন অরিজিৎ।


Click it and Unblock the Notifications



















