রেনবোর বিরুদ্ধে নামার আগে লাল-হলুদ জার্সিতে আপত্তি মোহনবাগানের

ইস্টবেঙ্গল সমর্থকেরা সব সময়েই বলে থাকেন লাল-হলুদ জার্সিটাকেই ভয় পায় মোহনবাগান। তাঁদের মতে এই জার্সি দেখলে নাকি নিজেদের ছন্দটাই হারিয়ে ফেলেন মোহনবাগানের ফুটবলাররা।

সমর্থকদের দাবি কতটা ঠিক বা কতটা ভুল, তার শ্রেষ্ঠ বিচারক সমর্থরা স্বয়ং। তবে, আজ রেনবো এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে মোহনাবাগন যেটা করল, তাতে লাল-হলুদ সমর্থকদের গলার আওয়াজ যে আরও বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ইস্টবেঙ্গলের মতো রেনবো এফসি-র প্রথম জার্সির রঙ লাল-হলুদ। আর এই লাল-হলুদ রঙেই আপত্তি মোহনবাগানের।

মোহনবাগানের তরফ আপত্তি তোলা হয় রেনবোর জার্সির রঙ নিয়ে। তাদের পক্ষ থেকে জানান হয় দ্বিতীয় রাইন্ডের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে লাল-হলুদ রঙের জার্সি পরে রেনবো যদি মাঠে নামে, তা হলে মাঠে ঝামেলা হওয়ার একটা আশঙ্কা থেকে যায়।

আর এই আশঙ্কায়েই রেনবো এফসিকে লাল-হলুদ জার্সি পরে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার বিষয়ে অনুমতিই দিল না বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আই এফ এ)।

এমনিতে এই মরসুমে দারুন দল বানিয়েছে রেনবো। দলের চার জন বিদেশী উচ্চমানের। মিনার্ভার হয়ে আই লিগ জয়ী ফুটবলার এরিক দানো রয়েছেন রেনবোর দলে। রয়েছেন ইস্টবেঙ্গলে সুনামের সঙ্গে দীর্ঘ দিন খেলা পেন ওর্জি। শুধু ইস্টবেঙ্গলই নয় পেন খেলেছেন আরেক প্রধান মহামেডান স্পোটিং এবং লাজং এফসির হয়েও। পেন এবং এরিক ছাড়াও রেনবোর দলে রয়েছেন গডউইন এবং জোয়েল সানডে।

সদ্য ইস্টবেঙ্গল ছেড়ে আসা গোলরক্ষক দিব্যেন্দু সরকার থাকবেন রোনবোর গোল দূর্গের নীচে। ফলে মোহনবাগানের তুলনায় ঐতিহ্যের দিক দিয়ে পিছিয়ে থাকলেও মাঠে যে রেনবো সমানে সমানে লড়াই দেওয়ার চেষ্টা করবে, তা নিশ্চিত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 7, 2018, 15:38 [IST]
Other articles published on Aug 7, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+