রবিবার মরসুমের প্রথম বড় ম্যাচ। যুবভারতীতে ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল।ডাঙায় ইলিশ-চিংড়ির যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করে দিয়েছে। ডার্বির এই উত্তেজনাকে আর দ্বিগুণ বাড়িয়ে দিতে শুক্রবার অভিনব সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিল আইএফএ।
দক্ষিণ কলকাতার পাঁচতারা হোটেলে হয়ে গেল মেগা ম্যাচের সাংবাদিক বৈঠক। সেই অনুষ্ঠানের মঞ্চ আলো করলেন অভিনেতা-সাংসদ দেব। ডার্বির ইতিহাসে রবিবার এই প্রথম স্বর্ণ মূদ্রায় টস হতে চলেছে। সেই স্বর্ণমূদ্রারই উন্মোচন করেন মহাতারকা দেব।
এরপর দুই দলের কোচেদের সঙ্গে চলে ফেটোসেশন। মঞ্চে দুই কোচ আলেজান্দ্রো ও কিবু সহ ছিলেন দুই অধিনায়ক গুরজিন্দর কুমার ও লালরিনডিকা রালতে।
ডার্বির ইতিহাসে সোনার কয়েনে টস যদি প্রথম চমক হয়, তবে রবিবার আরও অনেকগুলি চমক অপেক্ষা করছে। ম্যাচের সেরা ফুটবলার সোনার কয়েন পেতে চলেছেন। অন্যদিকে ডার্বির দর্শকদের জন্য থাকছে বীমা পরিষেবা।
View this post on InstagramFamous actor Dev, the brand ambassador for Derby is also here.
A post shared by Quess East Bengal FC (@eastbengalfc) on