গোলশূন্য অবস্থায় শেষ হল মরসুমের প্রথম ডার্বি। দুই দল দারুণ খেললেও গোলের দরজা খুলতে পারল না। দুই অর্ধের শেষে ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই দলই নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নিল। ১ পয়েন্ট নিয়ে যুবভারতী ছাড়ল ইস্ট-মোহন।
মরসুমের প্রথম বড় ম্যাচে দুই দলই সমানে সমানে লড়াই করে। ফলে দর্শকরা এদিন ভালো ফুটবল উপভোগ করল। কোনও দলের সমর্থকদেরই আশাহত হয়ে মাঠ ছাড়তে হয়নি। দুই অর্ধ মিলিয়ে দুই দল একাধিকবার আক্রমণাত্মক খেলে বড় ম্যাচ জেতার সুযোগ তৈরি করে। শেষ পর্যন্ত অবশ্য দুই দলই ম্যাচ জিততে পারেনি।দুই স্পেনীয় কোচ কিবু ভিকুনা ও আলেজান্দ্রোর মগজাস্ত্রের প্রথম লড়াই শেষ পর্যন্ত অমীমাংসিত রয়ে গেল।
এই ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায়, ময়দানি ফুটবল কোচিং কেরিয়ারে ডার্বি ম্যাচে অপরাজিত থাকলেন আলেজান্দ্রো। এর আগে আইলিগের দুই ডার্বিতে খেলিয়ে দুটিতেই জয় পেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। কেরিয়ারের তৃতীয় ডার্বিতে অবশ্য থামতে হল।দ্বিতীয়ার্ধে অনেকটাই পরে কোলাডোকে মাঠে নামান আলেজান্দ্রো। স্প্যানিশ কোচের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
ম্যাচের ৭০ মিনিটে জোড়া পরিবর্তন করেন মেনেন্দেজ। মার্কোসের পরিবর্তে কোলাডো ও রোনাল্ডোর পরিবর্তে বিদ্যাসাগরকে নামান। এতে অবশ্য ম্যাচের ফলে পার্থক্য গড়ে দিতে পারেননি তিনি।
অন্যদিকে কেরিয়ারের অভিষেক ডার্বিতে জয় পেলেন না মোহনবাগান কোচ কিবু ভিকুনা। ম্যাচে ইস্টবেঙ্গলের থেকে তুলনামূলকভাবে মোহনবাগান অনেক বেশি গোল করার সুযোগ পায়। তবুও জাল কাঁপাতে ব্যর্থ হয় মেরিনার্স।
কলকাতা লিগের ইতিহাসে, এটি ১৫৪ তম ডার্বি ম্যাচ। তার মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ৫০টিতে। অন্যদিকে মোহনবাগান জিতেছে ৪৪ ম্যাচ। এদিনের ড্র ম্যাচ নিয়ে দুই প্রধানের মধ্যে ৬০টি ম্যাচ ড্র হয়েছে।
Tottenham Hotspur
Aston Villa
Brighton & Hove Albion
Arsenal
Everton
Ipswich Town F.C.
Levante
Athletic Club
CA Osasuna
Rayo Vallecano
Athletic Club
Deportivo Alaves
Borussia Monchengladbach
1. FSV Mainz 05
Eintracht Frankfurt
SC Freiburg
Hamburger SV
1. FC Koln
Paris FC
RC Strasbourg
Angers SCO
ES Troyes AC
Le Mans FC
FC Lorient
Bologna
Torino
Udinese
Cagliari
Roma
Inter Milan
RC Lens
Inter Milan
Spain
Argentina
France 4
England 6
England 1
Argentina 2
Brentford
Chelsea
Leeds United AFC 4
Newcastle United 1
Manchester United 0
Manchester City 1
RCD Espanyol
Elche CF
Malaga 1
Villarreal CF 3
Real Betis 1
Getafe CF 0
FC Bayern Munchen
1. FC Union Berlin
SV 07 Elversberg 1
FC Bayern Munchen 2
RB Leipzig
Hamburger SV
AS Monaco 2
RC Lens 1
Stade Brestois 29
Paris Saint-Germain
Le Mans FC
RC Lens
AC Monza 2
Sassuolo 1
Inter Milan
Udinese
Como 1907
Parma Calcio 1913
Como 1907
RB Leipzig
2
RC Lens 3
Manchester United