আই লিগের শেষ ডার্বির রঙ ফিঁকে, আগের ম্যাচেই চ্যাম্পিয়ন হয়ে পঞ্চমবার ভারতসেরা মোহনবাগান

সুপার সানডেতে আই লিগের শেষ ডার্বি। আই লিগ নয় পরের বছর এটিকে মোহনবাগান নামে সম্ভবত আইএসএল খেলতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। সেক্ষেত্রে ১৫ মার্চ আই লিগের শেষ ডার্বি ম্যাচের রং ফিঁকে করে আগের ম্যাচেই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। দ্বিতীয়বারের জন্য আই লিগ ট্রফি জিতল মেরিনার্স। সেই সঙ্গে পঞ্চমবারের জন্য ভারত সেরা ক্লাব মোহনবাগান।

ভারত সেরা মোহনবাগান

কল্যাণীতে এদিন আইজল এফসিকে ১-০ গোলে হারিয়ে আই লিগের ইতিহাসে দ্বিতীয়বারের জন্য ট্রফি জিতল মেরিনার্স। ৭৯ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র অবস্থায় ছিল। এরপর ৮০ মিনিটে বাগানের হয়ে বাবা দিওয়ারা গোল করে দলকে লিড এনে দেন। এই গোলের লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান।

স্প্যানিশ কোচের হাত ধরে চ্যাম্পিয়ন

শেষবার বঙ্গসন্তান সঞ্জয় সেনের কোচিংয়ে ২০১৪-১৫ সালে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর স্প্যানিশ কোচ কিবু ভিকুনার কোচিংয়ে এবার দীর্ঘ পাঁচ বছর পর আই লিগ ট্রফি এল বাংলায়।

হোলির আনন্দ দ্বিগুণ, গুরুত্ব কমল ডার্বির

ট্রফি জেতায় সবুজ-মেরুন সমর্থকদের মনে হোলির আনন্দ এদিন দ্বিগুণ। ট্রফি জিততে বাগানের দুই পয়েন্ট প্রয়োজন ছিল।সেক্ষেত্রে এদিন ম্যাচ ড্র হলে ডার্বি ম্যাচ জিতে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগের সামনে ছিল। তখন আই লিগের ইতিহাসের শেষ ডার্বি ম্যাচের গুরুত্ব দ্বিগুণ হয়ে উঠত।

বাগান এদিন আইজলকে হারিয়ে আগেই চ্যাম্পিয়ন হওয়ায় ডার্বি ম্যাচ অনেকটা রঙ হারালো বলে অনেকে মনে করছেন। ডার্বি ম্যাচ সেক্ষেত্রে আর লিগের খেতাব নির্ণায়ক ম্যাচ হল না, ফলে এই ম্যাচের গুরুত্ব কিছুটা কমল বলা চলে। সেই নিয়ে অবশ্য সমর্থকদের মধ্যে কোনও খেদ নেই। প্রিয় দলকে ৫ বছর পর ফের ভারত সেরা হওয়ায় বাগানে বসন্ত! এই নিয়ে পঞ্চমবার ভারত সেরা হল মোহনবাগান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 10, 2020, 21:38 [IST]
Other articles published on Mar 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+