মোহনবাগানের দ্বিতীয় আই লিগ জয়, কী শুভেচ্ছা জানালেন প্রাক্তন দুই চ্যাম্পিয়ন

পাঁচ বছরের অপেক্ষার অবসান। ফের আই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। কল্যানীতে আইজলকে ১ গোল দিয়ে ৩ পয়েন্ট নিয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্টে পৌঁছে আই লিগের ইতিহাসে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন মেরিনার্স। জাতীয় লিগ ধরলে সব মিলিয়ে পঞ্চমবার ভারত সেরা হল গঙ্গাপারের ক্লাব।

মোহনবাগানের হয়ে প্রথবার আই লিগ জয়ের সাক্ষী ছিলেন নর্ডে

মোহনবাগানের হয়ে প্রথবার আই লিগ জয়ের সাক্ষী ছিলেন নর্ডে

বাগানের জার্সি গায়ে চাপিয়ে প্রথমবার আই লিগ জয়ের সাক্ষী ছিলেন সনি নর্ডে। বাগানের হাইতিয়ান ম্যাজিশিয়ন ক্লাবের হয়ে লিগ জিতেছেন। ২০১৪-১৫ ফুটবল মরসুমে বেঙ্গালুরুর কান্তিরাভায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-১ স্কোরলাইন করে ম্যাচ জিতেছিল মোহনবাগান। ট্রফি নির্ণায়ক সেই ম্যাচে ৮৬ মিনিট পর্যন্ত ম্যাচে হারছিল মোহনবাগান। এরপর বেলো রজ্জাকের গোল। মূহূর্তেই শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের রঙ সবুজ-মেরুন হয়েছিল। প্রথমবার আই লিগ জিতেছিল মোহনবাগান।

ক্লাবের দ্বিতীয় আই লিগ জয়ের কী বললেন সনি

ক্লাবের দ্বিতীয় আই লিগ জয়ের কী বললেন সনি

বাগানের বহু যুদ্ধের নায়ক সনি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'ভারতেসেরা মোহনবাগান। দলের সব ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের শুভেচ্ছা জানাই। জয় মোহনবাগান!'

ব্যারেটো কী শুভেচ্ছা জানাচ্ছেন

ব্যারেটো কী শুভেচ্ছা জানাচ্ছেন

কিবু ভিকুনা অ্যান্ড কোম্পানি চ্যাম্পিয়ন হওয়ায় মোহনবাগানের সবুজ তোতা ব্যারেটোও শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুক পোস্টে দলকে শুভেচ্ছা জানিয়ে ব্যারোটো বলেছেন,' মোহনবাগান আবার আই লিগ জেতায় আমি খুবই খুশি। মোহনবাগানের কোচ ভিকুনাকে অনেক শুভেচ্ছা। মোহনবাগান এখন খুবই শক্তিশালী দল। ক্লাবের জন্য আমি গর্বিত। আজ মাঠে থাকলে আনন্দ দ্বিগুণ হত। তবে ডার্বিতে মাঠে থাকছি। একসঙ্গে সেলিব্রেট করব।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 11, 2020, 17:41 [IST]
Other articles published on Mar 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+