ঘরোয়া লিগে বাগানের একের পর এক লজ্জার ম্যাচ, এবার পচা শামুকে ধাক্কা খেল সবুজ-মেরুন ব্রিগেড

ঘরোয়া লিগে সময়টা একেবারেই যেন ভালো যাচ্ছে না মোহনবাগানের। কলকাতা লিগের প্রথম ম্যাচে পিয়ারলেসের কাছে ০-৩ গোলে হারের পর এবার কলকাতা কাস্টমসের কাছে আটকে গেল গঙ্গাপারের ক্লাব।

ম্যাচে ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও শেষ বাঁশি বাজার আগে মোহনবাগানের হাসি ম্লান করে ম্যাচ ড্র করল কাস্টমস। ফলে ঘরোয়া লিগে দুই ম্যাচ শেষে গতবারের চ্যাম্পিয়ন দলের পয়েন্ট এখন ১। পিয়ারলেসের কাছে লজ্জার হারের পর দ্বিতীয় ম্যাচ ড্র করে আবারও ভিকুনার দলের ডিফেন্সের এদিন ফ্লপ শো।

ম্যাচের প্রথমার্ধে ২১ মিনিটে কাস্টমসের জালে বল ঠেলে দিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন ফ্রান্সিসকো গঞ্জালেজ। বেইতিয়ারের ফ্রি-কিক থেকে হেডে সুযোগ তৈরি করেছিলেন চামারো। যদিও কাস্টমস গোলকিপারে শুভমের দুরন্ত চেষ্টায় তা প্রতিহত হয়। এরপর ফিরতি বলে জোরালো শটে জাল কাঁপান গঞ্জালেজ। ১-০ এগিয়ে থেকে প্রথমার্ধে মাঠ ছাড়ে মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয় গোল ৮৮ মিনিটে। কর্ণার থেকে ফিলিপ্সের জোরালে হেড বাগান গোলরক্ষক শংকর বাঁচিয়ে দিলেও ফিরতি বলে গোল করে কাস্টমসকে ম্যাচে ফেরান স্ট্যানলি। ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে। ফলে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখতে পারল না মোহনবাগান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 14, 2019, 19:04 [IST]
Other articles published on Aug 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+