স্ত্রীয়ের ডাকে সারা দিয়ে আম্ফান বিপর্যয়ে কীভাবে পশ্চিমবঙ্গের পাশে কিবু ভিকুনা

করোনা থেকে নিস্তার নেই, তার মাঝেই ঝড়ের তাণ্ডব। আর সেই তাণ্ডবে লণ্ডভণ্ড তিলোত্তমা। তিন দশকে ঝড়ের তাণ্ডবে এমন ভাঙাচোরা কলকাতার ছবি এই প্রথম।

তিলোত্তমার জন্য মন কাঁদছে ভিকুনার

আম্ফান ঝ়ড়ে কলকাতার চেহারা এতটাই বিপর্যস্ত হয়েছে যে উত্তর থেকে দক্ষিণের অনেকটা অংশে শয়ে শয়ে গাছ পড়ার কারণে টানা তিন দিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। মাস খানেক আগেও কলকাতায় মোহনবাগান ক্লাবে ট্রেনিং করিয়েছেন, আই লিগ ট্রফি দিয়েছেন। সেই সিটি অফ জয়কে এভাব ভাঙোচোরা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় দেখতে হবে এমনটা দুঃস্বপ্নেও ভাবেননি বাগানের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা। আর এই পরিস্থিতিতে মোহনবাগানিদের জন্য মন কাঁদছে কিবুর। এবার স্ত্রীয়ের ডাকে সারা দিয়ে আম্ফান বিপর্যয়ে পশ্চিবঙ্গের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কিবু।

আম্ফানে রাজ্য বিরাট ক্ষতি

বুধবারের আম্ফান ঝড়ে লণ্ডখণ্ড পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রতিটি জেলাতে ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যে মৃত্যুর সংখ্যা ৭২। কলকাতায় সংখ্যা ১৯। তিন দশকে এমন ঝড় দেখেনি পশ্চিমবঙ্গ। উত্তরের জেলাগুলিতে এমন ঝড়ে আম চাষে বিশাল ক্ষতি। দক্ষিণে সুন্দরবন, দুই পরগণা আম্ফানের কারণে ধুঁকছে।

আম্ফানে তিলোত্তমার পাশে ভিকুনার স্ত্রী

আম্ফান ঝড়ের কারণে ধুঁকছে থাকা পশ্চিমবঙ্গে পাশে থেকে সহমর্মিতা জানিয়েছিলেন কিবু স্যার। মোহনবাগানের ফুটবলার বেইতিয়াও এই পথে হাঁটেন। রবিবার ভিকুনার স্ত্রী কিয়াসা বেল সোস্যাল মিডিয়ায় আম্ফানের তাণ্ডবের ছবি পোস্ট করে 'প্রে ফর বেঙ্গল' লেখেন।

আম্ফান ত্রাণে মোহনবাগানের আই লিগ জয়ী হেডস্যারের স্ত্রী সাহায্যও করেছেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমঙ্গের পাশে থাকার জন্য সুদূর স্পেন থেকে বন্ধুদের থেকেও সাহায্য চেয়েছেন।

এবার স্ত্রীয়ের ডাকে সারা দিয়ে সাহায্য কিবুর

স্ত্রী কিয়াসা বেলের আবেদনকে এবার এগিয়ে নিয়ে গেলেন ভিকুনা। সোমবার একটি কুঁড়েঘরের ছবি তা পোস্ট করে দুই বন্ধুকে নমিনেট করেন। সেই সঙ্গে একটি লিঙ্ক পোস্ট করে পশ্চিমবঙ্গে আম্ফান বিপর্যয়ে দুঃস্থদের পাশে দাঁড়াতে সাধ্যমতো সাহায্যের অনুরোধ করেছেন ভিকুনা।

ভিডিও বার্তায় যা বললেন কিবু ভিকুনা

এক ভিডিও বার্তায় এরপর কিবু বলেছেন,'এখন বিপর্যয় মোকাবিলা করার সময়। তাই ছবিটি নিলাম করে অর্থ সংগ্রহের উদ্যোগ নিলাম। রাজ্যের পাশে দাঁড়াতে ফ্যানেরা একজোট হয়ে অর্থ সংগ্রহ করে দুঃস্থ মানুষদের সাহায্য করতে এগিয়ে আসুন।'

ভারতীয় দলের হয়ে ফের টি-টোয়েন্টি খেলতে চান এই প্রাক্তন অফ স্পিনার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 25, 2020, 19:17 [IST]
Other articles published on May 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+