করোনা উদ্বেগের মাঝে দেশে পৌঁছেও সাক্ষাৎ হল না, পরিবারের সদস্য হারালেন মোহনবাগান ফুটবলার

৩০ ঘন্টা বাস, ১০ ঘন্টা বিমান! কঠিন সফর শেষে স্পেনে পৌঁছেও পরিবারের সদস্যের সঙ্গে দেখা হল না মোহনবাগান ফুটবলারের।

কলকাতায় আটকে ছিল দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড

কলকাতায় আটকে ছিল দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে আন্তঃরাজ্য ও বিদেশের মধ্যে বিমান পরিষেবায় লাগাম টানা হয়েছে। ফলে করোনা উদ্বেগে কলকাতায় আটকে ছিল ময়দানের দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড।

ভারতে শেষ কবে মাঠে বল গড়িয়েছে

ভারতে শেষ কবে মাঠে বল গড়িয়েছে

মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে ভারতে বন্ধ ফুটবল। করোনা উদ্বেগের কারণে দেশে ফুটবল পুরোপুরি বন্ধ রয়েছে। ১৫ মার্চ মোহনবাগান-ইস্টবেঙ্গলের আই লিগের ফিরতি ডার্বি ম্যাচ ছিল। সেই ম্যাচ স্থগিত থাকে।

আই লিগের স্থগিত ম্যাচ বাতিল

আই লিগের স্থগিত ম্যাচ বাতিল

করোনা সংকটে দেশে ফুটবল বন্ধ থাকার কারণে পরে আই লিগের স্থগিত ম্যাচ বাতিল করে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে ফেডারেশন। এরপর দেশে ফেরার পরিকল্পনা থাকলেও লকডাউনে মোহন-ইস্টের স্প্যানিশ ফুটবলার ও কোচেরা কলকাতায় আটকে ছিলেন।

৩০ ঘন্টার বাস যাত্রা

৩০ ঘন্টার বাস যাত্রা

৩ মে এরপর বাসে করে কলকাতা থেকে দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড ৩০ ঘন্টা জার্নি করে দিল্লি পৌঁছয়। সেখান থেকে এরপর স্প্যানিশ দূতাবাসের সাহায্যে বিমান জোগাড় করে আরও ১০ ঘন্টার জার্নিতে আমস্টারডাম হয়ে ফুটবলার-কোচেরা মাদ্রিদ পৌঁছন।

স্পেন পৌঁছেও পরিবারের সদস্যের সঙ্গে দেখা হল না

স্পেন পৌঁছেও পরিবারের সদস্যের সঙ্গে দেখা হল না

করোনা লকডাউনে ম্যারাথন যাত্রায় স্পেন পৌঁছেও পরিবারের সঙ্গে দেখা হল না মোহনবাগানের আই লিগ জয়ী ফুটবলার বেইতিয়ার।

খারাপ খরব পেয়েছেন ফুটবলার

খারাপ খরব পেয়েছেন ফুটবলার

কলকাতা ছাড়ার আগেই খারাপ খবর পান বেইতিয়া। তারকা ফুটবলারের ঠাকুমা প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে ফুটবলারের ঠাকুমা ক্যানসারে ভুগছিলেন। করোনা উদ্বেগের মাঝে আরও আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল।

বাগান ফুটবলারের মন খারাপ

বাগান ফুটবলারের মন খারাপ

শেষ পর্যন্ত বেইতিয়া স্পেনে পৌঁছানোর আগেই তিনি প্রয়াত হন। স্পেনে পৌঁছে ঠাকুমার সঙ্গে দেখা না হওয়ার কারণে তাই বাগান ফুটবলারের মন খারাপ।

ছবি সৌজন্যে ফেসবুক

লকডাউন শিথিল হলেই কি মাঠে নেমে অনুশীলনে বিরাটরা? উত্তর দিল বিসিসিআই

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 14, 2020, 19:57 [IST]
Other articles published on May 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+