কোথায় বাজবে 'বেল' কী ইঙ্গিত দিলেন মউ- জিদানরা

By Debalina Dutta

না এবারও হল না, কার্যত এভাবেই জানালেন হোসে মরিনহো। দিন কয়েক আগে জোর জল্পনা চলছিল গ্যারেথ বেল সম্ভবত স্পেনের তলপিতলপা গুটিয়ে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন। সোজা কথায় রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টর ইউনাইটেডে যাচ্ছেন। কিন্তু তা হচ্ছে না।

[আরও পড়ুন:দুর্গাপুজোর আগেই কলকাতায় ফুটবল পুজো, কেন জানতে পড়ে নিন]

সুপার কাপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই বেলকে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন জিনেদাইন জিদান। এটাই যেন ছিল বিশ্বের কাছে বার্তা। 'বেল ' - রিয়ালেরই। জিদান এদিন জানিয়ে দেন বেল রিয়াল মাদ্রিদেই থাকছেন।

[আরও পড়ুন:রোনাল্ডো-জর্জিনার ছুটি কাটানোর ছবি ভাইরাল, সোশ্যাল সাইটে দারুণ হিট 'রো-জ' জুটি]

এরপর হোসে মরিনহোর গলাতেও হতাশার সুর। জানিয়ে দেন বেলকে আনতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। একজন ভাল স্ট্রাইকার অনেকদিন ধরেই খুঁজছিলেন মউ। ম্যান ইউ কর্তাদের নিজের পছন্দের স্ট্রাইকার ধরে আনার জন্য আবেদনও করেছিলেন। কিন্তু রিয়াল থেকে বেলকে ভাঙিয়ে আনতে ব্যর্থ তারা। এদিন স্পেশাল ওয়ান জানিয়েছেন 'গেম ওভার' অর্থাৎ খেলা শেষ।

এদিকে গত মরশুমে মাত্র ১৭ টি ম্যাচে শুরু থেকে রিয়ালের হয়ে নেমেছিলেন গ্যারেথ বেল। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের বিরুদ্ধে জিদানকে তাঁকে বেঞ্চেই রাখতে হয়েছিল। এদিকে বেলকে দীর্ঘদিন ধরেই নিজেদের দলে চায় ম্যান ইউ। ২০০৭ সালে তাঁকে দলে আনার জন্য উদ্যোগী হয়েছিলেন অ্যালেক্স ফার্গুসন। কিন্তু টটেনহ্যাম হস্পার থেকে ছয় বছরের চুক্তিতে রিয়ালে পাড়ি জমান বেল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 9, 2017, 11:45 [IST]
Other articles published on Aug 9, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+