ফুটবলকে কলঙ্কিত করে ম্যাচের আগেই ধুন্ধুমার লড়াই রোমা সমর্থকদের, গ্রেফতার ৯

By Koushik Chakraborty

খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উত্তেজনা নতুন নয়। কিন্তু এই খেলার নামেই যদি রক্তাক্ত হন সমর্থকেরা তা হলে সেটা কখনই কাম্য নয়। কিন্তু তবুও বহুবার দেখা গিয়েছে খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সমর্থকদের সংঘাতে জড়াতে। অধিকাংশ ক্ষেত্রেই এই খেলাটির নাম হয় ফুটবল।

[আরও পড়ুন:সালাহ ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এক পা বাড়িয়ে রাখল লিভারপুল ]

হিংসা-যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রগুলিতে বহুবার শান্তি ফিরেছে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। মানুষের সাহায্যে, মানুষের পাশে দাঁড়াতে ফুটবলকে অবলম্বন করা হয়েছে বারাবার। কিন্তু সেই ফুটবলকে কেন্দ্র করেই যদি রক্ত ঝড়ে তা হলে তার মর্মান্তিক রূপ কী হতে পারে, তার সাক্ষী থাকল লিভারপুল।

মঙ্গলবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগের খেলায় অ্যানফিল্ডে লিভারপুল মুখোমুখি হয়েছিল রোমা। এই মহারণকে ঘিরে বহুদিন আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল সমর্থকদের মধ্যে।

কিন্তু প্রিয় দলের জন্য তৈরি উত্তেজনা আছড়ে পড়ল প্রতিপক্ষ দলের সমর্থকদের উপর। ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা আগের ঘটনা। অভিযোগ রোমার সমর্থকেরা বেল্ট, হাঁতুড়ি এবং বেশকিছু অন্যন্য অস্ত্র দিয়ে ক্রমাগত আক্রমণ চালাতে থাকেন লিভারপুল সমর্থকদের উপর। এই সময় গুরুতর আহত অবস্থায় সংজ্ঞাহীন অবস্থায় স্টেডিয়ামের বাইরে একটি পানশালার সামনে পড়ে থাকতে দেখা যায় এক বয়স্ক সমর্থককে।

ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ওয়েলটন নিউরোলজিক্যাল সেন্টারে ভর্তি করে পুলিশ। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি। পুলিশের অনুমান তিনি আয়ারল্যান্ড থেকে লিভারপুলের খেলা দেখতে এসেছিলেন। তাঁর বয়স আনুমানিক ৫৩ বছর।

এই ঘটনায় দুই রোমা সমর্থককে গ্রেফতার করে পুলিশ। এক জনের বয়স ২৫ বছর এবং অপর জনের ২৬ বছর। এই দুই রোমা সমর্থক ছাড়াও আরও সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় পুলিশের এক আধিকারিক বলেন, 'মনে করা হচ্ছে আহত ওই লিভারপুল সমর্থক আয়ারল্যান্ড থেকে এসেছেন। তাঁকে খুনের চেষ্টায় যে দুই রোমা সমর্থককে গ্রেফতার করা হয়েছে তাঁদের থানায় নিয়ে যাওয়া হবে এবং জেরা করা হবে।' ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজও যে খুঁটিয়ে দেখা হবে তাও এদিন জানান তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 25, 2018, 12:07 [IST]
Other articles published on Apr 25, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+