আর্সেনালকে হারাল রিয়াল মাদ্রিদ, গোল করলেন গ্যারেথ বেল

অপসারণ বিতর্কের মধ্যেই রিয়াল মাদ্রিদের হয়ে গোল করলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের প্রদর্শনী ফর্ম্য়াটে আর্সেনালের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতে স্প্যানিশ ক্লাব।

গত ম্যাচে ব্রায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে হেরেছিল রিয়াল। ম্যাচে খেলেননি গ্যারেথ বেল। খেলা শেষে কোচ জিনেদিন জিদানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বেলকে ছাড়বার প্রক্রিয়া শুরু করেছে রিয়াল মাদ্রিদ। তাই ওয়েলস তারকা নিজেই নাকি ওই ম্যাচে খেলতে চাননি। ফরাসি লেজেন্ড তথা রিয়াল কোচের এমন মন্তব্যকে ঘিরে বিস্তর জলঘোলা হয়। জিদানকে নিশানা বানান বেলের এজেন্ট।

এই সব কিছুরই জবাব দেওয়ার উত্তর হয়তো খুঁজছিলেন গ্যারেথ বেল। ওয়াশিংটনে আর্সেনালের বিরুদ্ধে রিয়ালের জার্সিতে তিনি মাঠে নামেন। দলকে একটি গোলও উপহার দেন ওয়েলস তারকা। ম্যাচের ৫৬ মিনিটে দুর্দান্ত শটে বল জালে জড়ান বেল।

অন্যদিকে ম্যাচের প্রথম থেকেই আর্সেনালের খেলোয়াড়দের মধ্যে আগ্রাসী মনোভাব দেখা যায়। প্রতিপক্ষের বক্সে মুহূর্মুহ আক্রমণের ফলও পান তারা। ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় ইংলিশ ক্লাব। গোল করেন অ্যালেক্সান্দ্রে লাকাজেট্টে। ২৪ মিনিটের মাথায় গোল করে আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান পিয়েরে-এমেরিক।

গ্যারেথ বেলের নেতৃত্বে দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল মাদ্রিদ। বেলের ৫৬ মিনিটের গোলের পর ৫৯ মিনিটে রিয়ালের হয়ে সমতা ফেরান মার্কো আসেনসিও। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ওই ফ্রেন্ডলি ম্যাচ জিতে নেয় স্প্যানিশ জায়েন্ট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 24, 2019, 15:02 [IST]
Other articles published on Jul 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+