আটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

হাড্ডাহাড্ডি ম্যাচের পর টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী আটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলের ব্যবধানে এই গুরুত্বপূর্ণ মাদ্রিদ ডার্বি জেতেন সার্জিও রামোসরা।

ম্যাচের প্রথমার্ধ

ম্যাচের প্রথমার্ধ

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ ও আটলেটিকো মাদ্রিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেই সময় একাধিক গোলের সুযোগ নষ্ট করেন দুই দলের খেলোয়াড়রাই।

ম্যাচের দ্বিতীয়ার্ধে

ম্যাচের দ্বিতীয়ার্ধে

গোল পেতে মরিয়া দুই দলই ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায়। চলতে থাকে কড়া ট্যাকেল। সেই রিয়াল ও আটলেটিকোর ফুটবলাররা বেশ কয়েকবার একে অপরের সঙ্গে ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েন। কিন্তু দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়েও গোল পায়নি দুই দল।

ভালভেরদের লাল কার্ড

ভালভেরদের লাল কার্ড

নির্ধারিত সময়ে ম্যাচে কোনও গোল না হওয়ায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। ম্যাচের ১১৫ মিনিটে কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফেডারিকো ভালভেরদে। তবু দশ জনের রিয়াল মাদ্রিদকে কব্জা করতে পারেননি আটলেটিকো মাদ্রিদের ফুটবলাররা।

টাইব্রেকার

টাইব্রেকার

অবশেষে টাইব্রেকারের মাধ্যমে স্প্যানিশ সুপার কাপের ফলাফল নির্ধারিত হয়। ৪-১ গোলের ব্যবধানে পেনাল্টি শুট-আউট তথা ম্যাচ তথা স্প্যানিশ সুপার কাপ জেতে রিয়াল মাদ্রিদ। জয়ী দলের হয়ে গোল দেন কারভাজাল, রডরিগো, লুকা মডরিচ ও সার্জিও রামোস। অন্যদিকে আটলেটিকো মাদ্রিদের হয়ে সাওল ও পারটের স্পট কিক বেকার যায়।

১১তম খেতাব

১১তম খেতাব

এবারেরটা নিয়ে মোট ১১ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। ১৩ বার খেতাব জিতে তালিকার শীর্ষে রয়েছে লিওনেল মেসির বার্সেলানা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 13, 2020, 12:23 [IST]
Other articles published on Jan 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+