দশকের প্রথম এলক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে লিগ শীর্ষে রিয়াল মাদ্রিদ, গ্যালারিতে রোনাল্ডো

বার্সালোনাকে হারিয়ে ঘরের মাঠে এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ। এর আগে বার্নাব্যুতে রিয়াল বার্সার বিরুদ্ধে চার চারটি এল ক্লাসিকো হেরে বসেছিল। পাঁচে পাঁচ করার সুযোগ সামনে থাকলেও ভাঙাচোড়া বার্সেলোনা এবার আর জয়ী হয়ে বার্নাব্যু ছাড়তে পারল না। রিয়াল বার্সার বিরুদ্ধে এল ক্লাসিকো জিতল ২-০ ব্যবধানে।

রিয়ালের হয়ে কারা গোল করলেন

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক খেলেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে এরপর ৭১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে এগিয়ে দেন। তিন ডিফেন্ডার ও গোলকিপারকে কাটিয়ে জুনিয়র একাই গোল করে চলে যান। বার্সা ডিফেন্স কোনও প্রতিরোধই তৈরি করতে পারেনি।

প্রাক্তন ক্লাবের সমর্থনে এদিন গ্যালারিতে হাজির ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল করে এদিন জুনিয়র অনেকটা রোনাল্ডোর গোল সেলব্রেশনের ভঙ্গিকে নকল করেন।

অতিরিক্ত সময় বার্সার কফিনে শেষ পেরেক

ম্যাচের অতিরিক্তি সময়ে এরপর মারিয়ানো ৯২ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এবারও বার্সার দুর্বল ডিফেন্সকেই গোল হজম করার জন্য দায়ী করা চলে। রক্ষণের দুই ফুটবলকে সরলরেখার দাঁড় করিয়ে মারিয়ানো গোল করে চলে যান। রিয়াল মাদ্রিদ দশকের প্রথম এল ক্লাসিকো ম্যাচ জেতে ২-০ ব্যবধানে।

রিয়ালের সমর্থনে মাঠে হাজির রোনাল্ডো

এদিন বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের জন্য গলা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ দুই গোলে জিততে ভিআইপি বক্সে রোনাল্ডোর সেলিব্রেশন ছিল চোখে পড়ার মতো। জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে গেলে হাততালি দিয়ে প্রাক্তন ক্লাবকে সমর্থন জানিয়ে মোটিভেট করেন সিআর সেভেন।

লিগের শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ

রবি রাতের এলক্লাসিকো ম্যাচটি জিতে এই মুহূর্তে বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষস্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচ শেষে ৫৬ পয়েন্টে রিয়াল মাদ্রিদ। ১৬টি ম্যাচ জয়, ৮টি ড্র ও ২ টি হেরেছে রিয়াল। অন্যদিকে ২৬ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট দাঁড়িয়ে বার্সেলোনা লিগের দ্বিতীয় স্থানে রয়েছে। বার্সা ১৭টি জয়, ৪টি ড্র ও ৫ ম্যাচ হেরেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 2, 2020, 12:31 [IST]
Other articles published on Mar 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+