নাটকীয় বদল, সোলারি টিকলেন মাত্র ৪ মাস - ফের জিদান ফিরছেন সান্তিয়াগো বের্নাবেউ-তে

লা লিগার প্রথম এল ক্লাসিকোয় বিশাল পরাজয়ের পর সরতে হয়েছিল হুলেন লোপেতেগগুইকে। আরেক ক্লাসিকো হার এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর সরতে হল পরের কোচ সান্তিয়াগো সোলকেও। এক মরসুম যেতে না যেতেই, তিন বছরের চুক্তিতে ক্লাবে ফিরলেন জিনেদিন জিদান।

সোমবার ক্লাবের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্স সান্তিয়াগো সোলারির চুক্তি ভাঙার পক্ষে একমত হয়েছেন। রিয়ালকে উনি যে সাফল্য দিয়েছেন, তার জন্য তাঁর প্রতি রিয়ালের কৃতজ্ঞতা রয়েছে। রিয়াল বোর্ড অব ডিরেক্টর্স সেই সঙ্গেনতুনব কোচ হিসেবে জিদানের নিয়োগের ব্যাপারে একমত হয়েছে। ৩০ জুন ২০২২ অবধি তাঁর সঙ্গে চুক্তি করেছে ক্লাব। মঙ্গলবারই জিদানকে নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রেসিডেন্ট।

পর পর তিন বছর রিয়ালকে ইউরোপ সেরা করে বিদায় নিয়েছিলেন জিনেদিন জিদান। তারপর থেকে দুই কোচের অধীনে রিয়ালের পারফরম্যান্স ক্রমশ পড়েছে। লোপেতগুই-এর বিদায়ের পর সোলারির কোচিং-এ কিছুটা খেলা ফিরেছিল রিয়ালের। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ই সম্ভবত তাঁর বিদায়ের রাস্তা পরিষ্কার করে দেয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 12, 2019, 11:48 [IST]
Other articles published on Mar 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+