ইনস্টাগ্রামে আয়ের তালিকার শীর্ষে রোনাল্ডো, নবম বিরাট

গোল সংখ্যা ও স্কিলের বিচারে তিনি বিশ্বসেরা। ক্লাব, বিজ্ঞাপন, স্পনসরশিপ থেকে তাঁর রোজগার আকাশ ছোঁয়া। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার ইনস্টাগ্রামে আয়ের তালিকাতেও টেক্কা দিলেন সব তারাদের।

সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেছে, তাঁর এক একটি বিজ্ঞাপন পোস্ট করার জন্য ইনস্টাগ্রামের কাছ থেকে প্রায় সাত কোটি টাকা নেন পর্তুগিজ তারকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিল ও পিএসজি ক্লাবের তারকা ফুটবলার নেইমার। এক একটি পোস্টের জন্য তিনি ইনস্টাগ্রাম থেকে আয় করেন প্রায় পাঁচ কোটি টাকা। একই কলেবরে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টাইন লিওনেল মেসির রোজগার সাড়ে চার কোটিরও বেশি বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামে আয়ের তালিকায় এগিয়ে থাকা মহা-তারকাদের পাশে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। রয়েছেন নবম স্থানে। জানা গেছে, তাঁর এক একটি বিজ্ঞাপন পোস্ট করার জন্য ইনস্টাগ্রামের কাছ থেকে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার বেশি চার্জ করেন বিরাট। ইনস্টাগ্রামে আয়ের তালিকায় উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজকে টেক্কা দিয়েছেন ভারতের অধিনায়ক। প্রথম দশের তালিকায় গ্যারেথ বেল, ডেভিড বেকহ্যামরাও রয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 24, 2019, 14:46 [IST]
Other articles published on Jul 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+