
ভিডিও পোস্ট শিল্টনের
সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাওয়া থেকে শুরু করে আম্ফান দুর্যোগে গৃহহীন মানুষদের হাতে সাহায্য তুলে দিয়ে পাশে থাকার ভিডিও শেয়ার করলেন শিল্টন। আম্ফান ও করোনা দুই দুর্যোগকে সঙ্গে নিয়ে সুন্দরবনের সর্বহারা পরিবারদের এখন কী বিপদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন শিল্টল।

শিল্টন যা লিখলেন
সেই সঙ্গে তারকা গোলকিপার লিখেছেন, 'কঠিন পরিস্থিতিতে কাউকে হারতেও দেব না, হারাতেও দেব না৷ বেঁধে বেঁধে থাকব। '

সাধ্যমতো আরও সাহায্য চালিয়ে যাওয়ার বার্তা শিল্টনের
একবার নয়, সাধ্য মতো যতদিন পারবেন সুন্দরবনের মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে শিল্টন তাঁর পোস্টে আরও লেখেন, 'যতটুকু পারব, যতদিন পারব সবার জন্য বাঁচব, সবার পাশে থেকে বাঁচব।'
ফ্যানেদের থেকে সাহায্য চাইলেন শিল্টন
পাশাপাশি আম্ফান দুর্গতদের জন্য এই লড়াইয়ে ফ্যানেদের সাহায্য চেয়ে শিল্টন লেখেন 'এবার গন্তব্য গোসাবা। আবারও সবাইকে পাশে চাই। আপনারা থাকছেন তো।'


Click it and Unblock the Notifications
অধিনায়ক বিরাট কোহলিকে কেন 'অসফল' বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার?


















