এটিকে-মোহনবাগানে ফিরতে চলেছেন কোন স্প্যানিশ ডিফেন্ডার, জেনে নিন

২০১৬ সালে এটিকে-কে আইএসএল চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া স্প্যানিশ ডিফেন্ডার তিরি ফের পুরনো দলেই ফিরতে চলেছে। কেরালা ব্লাস্টার্সের তরফে কোনও হেলদোল না দেখে তিরি এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চলেছে বলে সূত্রের খবর।

গত মরশুমের আইএসএলে জামশেদপুর এফসি-র হয়ে খেলেন তিরি। ২০১৯ সালেই ওই দলের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়। ২০২০ মরশুমের জন্য প্রাথমিকভাবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কথা হয় স্প্যানিশ ডিফেন্ডারের। কিন্তু আর্থিক সমস্যায় জর্জরিত কেরালা তিরি-কে কোনও আশার আলো দেখাতে পারেনি। ফলে অন্য ক্লাব খুঁজতে শুরু করেছিলেন ২৮ বছরের বিদেশি ফুটবলার। শেষমেশ পুরোনা ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন বলে খবর।

২০১৫ সালে এটিকে-র সঙ্গে যুক্ত হয়েছিলেন তিরি। ২০১৬ সালে দলের সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে আইএসএল চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিরি। ২০১৭ সালে জামশেদপুর এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন স্প্যানিশ ফুটবলার। অন্যদিকে, কেরালা ব্লাস্টার্স তথা দেশের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিংগানের জন্য ঝাঁপালেও এটিকে-মোহনবাগান তাঁকে পাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দলের ডিপ ডিফেন্স করার ক্ষেত্রে তিরি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে বিশ্বাস আন্তোনিও লোপেজ হাবাসের দলের। তাছাড়া কলকাতায় খেলে যাওয়া তিরি এখানকার দর্শকের আবেগ বুঝবেন বলেও মনে করেন এটিকে-মোহনবাগান কর্তারা।

বিরাট-স্মিথ না বুমরাহ-স্টার্ক, করোনা পরবর্তী ক্রিকেটে কাদের সমস্যা বেশি মনে করছেন লি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 27, 2020, 16:47 [IST]
Other articles published on May 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+