ইস্টবেঙ্গল দলে কোচিংয়ের সুযোগ পেলে কী করবেন মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা সঞ্জয় সেন

IPL 2019: Chennai vs Rajasthan | தோனியால் ராஜஸ்தானுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்கு

আগামী মরসুমে আইএসএলে খেলবে কি ইস্টবেঙ্গল? ময়দানি ফুটবলে এটাই এখন বড় প্রশ্ন। এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান আগামী মরসুমে আইএসএল খেলছে। ইস্টবেঙ্গলের কথা এগোলেও এখনও চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল থেকে কোচিংরের অফার এলে কী করবেন? উত্তরে যা বললেন সঞ্জয় সেন

ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্ব এলে কি নেবেন?

ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্ব এলে কি নেবেন?

ভবিষ্যতে ইস্টবেঙ্গল দলে কোচিংয়ে অফার এলে তাঁর কোনও ছুত মার্গ নেই। খেলার দুনিয়া এক ওয়েবসাইটের অনুষ্ঠানে এসে এমনটাই বলেছেন মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করে সঞ্জয় সেন।

ময়দানে সুনাম রয়েছে সঞ্জয়ের

ময়দানে সুনাম রয়েছে সঞ্জয়ের

আই লিগের ইতিহাসে ময়দান থেকে বাংলার ক্লাব মোহনবাগান দুবার ট্রফি জিতেছে। যার মধ্যে ২০১৪-১৫ সালে সঞ্জয় সেনের কোচিংয়ে মোহনবাগান ট্রফি জিতেছিল। এরপর ২০১৯-২০ ফুটবল মরসুমে স্প্যানিশ কোচ কিবু ভিকুনার কোচিংয়ে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়।

মোহনবাগানকে দুবার রানার্স করেছেন

মোহনবাগানকে দুবার রানার্স করেছেন

আই লিগে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মরসুমে মোহনবাগানকে রানার্স করেছেন সঞ্জয় সেন। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোহনবাগানে কোচিং করিয়েছেন সঞ্জয় সেন।

দলের হারে নিজের কাঁধে দাঁয়িত্ব নিয়ে ক্লাব ছাড়েন

দলের হারে নিজের কাঁধে দাঁয়িত্ব নিয়ে ক্লাব ছাড়েন

২০১৮ সালে আই লিগের ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সিটি এফসির কাছে মোহনবাগান ১-২ গোলে ম্যাচ হারলে, কোচের পদ থেকে সরে দাঁড়ান সঞ্জয় সেন। পরবর্তী সময়ে মরসুমের অবশিষ্ট সময়ের জন্য শংকরলাল চক্রবর্তী মোহনবাগান কোচের দায়িত্ব নিয়েছিলেন।

মোহনবাগানকে ফেড কাপ দিয়েছেন সঞ্জয়

মোহনবাগানকে ফেড কাপ দিয়েছেন সঞ্জয়

২০১৬-১৭ ফুটবল মরসুমে মোহনবাগানকে ফেড কাপে চ্যাম্পিয়ন করেছিলেন সঞ্জয় সেন।

মোহনবাগান ছাড়ার পর এটিকে

মোহনবাগান ছাড়ার পর এটিকে

মোহনবাগান ছাড়ার পর এটিকে ক্লাবে ২০১৮-১৯ ফুটবল মরসুমে এটিকের টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন। বর্তমান সঞ্জয় সেন এটিকে ক্লাবেই রয়েছেন।

ইস্টবেঙ্গলের কোচিং অফার নিয়ে যা বললেন সঞ্জয় সেন

ইস্টবেঙ্গলের কোচিং অফার নিয়ে যা বললেন সঞ্জয় সেন

ইস্টবেঙ্গলের কোচিং অফার নিয়ে সঞ্জয় সেন এক স্পোর্টস ওয়েবসাইটকে বলেছেন, 'কোনও দিন কোচিংয়ে প্রস্তাব আসলে ছুতমার্গ থাকবে না। পেশাদার কোচের কোনও ছুত মার্গ থাকতে নেই। মোহনবাগান, ইস্টবেঙ্গল ময়দানের দুই বড় ক্লাব। মোহনবাগানে কোচিং করানোর সময় তো ইস্টবেঙ্গলের প্রস্তাবও এসেছিল। দুই ক্লাবে সবাই কোচিং করাতে চায়। আমিও কোচিং করাতে চাই।'

ছবি সৌজন্যে ফেসবুক

১৯৯৯-র চেন্নাই টেস্টে সচিনকে আউট করার ফন্দি কাজে এসেছিল আক্রমদের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 11, 2020, 14:32 [IST]
Other articles published on May 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+