
জার্সি-লোগো নিয়ে স্বস্তিতে বাগান সমর্থকরা
এটিকে-মোহনবাগানে অংশীদারিত্ব থেকে বোর্ডে এটিকের আধিপত্য রয়েছে। সেকারণেই সংযুক্তির পর মোহনবাগান ক্লাবে ঐতিহ্যের লোগো ও জার্সি অক্ষত থাকবে কিনা, সেই নিয়ে ফ্যানেদের মধ্যে সংশয় ছিল। শেষ পর্যন্ত অবশ্য সেই সংশয় কেটেছে।

জার্সি-লোগো সবুজ-মেরুনই রইল
এটিকে-মোহনবাগান হোম ম্যাচে মোহনবাগানের ঐতিহ্যের সবুজ-মেরুন রঙের জার্সি পরেই খেলবে। লোগোতেও সবুজ-মেরুন রঙ ও পালতোলো নৌকো থাকছে। লোগোতে ক্লাবের নামে শুধু এটিকে-মোহনবাগান হয়েছে।

অ্যাওয়ে জার্সির রঙ কী?
শনিবার এক ওয়েবসাইটের লাইভ সেশনে আড্ডা দেওয়ার মুহূর্তে এটিকে-মোহনবাগানের অন্যতম কর্তা উৎসব পারেখ ক্লাবের অ্যাওয়ে জার্সি নিয়ে মন্তব্য করেছেন। আলোচনায় অ্যাওয়ে জার্সিতেও সবুজ-মেরুন রঙ থাকতে চলেছে বলে তিনি জানান।

কেমন হবে অ্যাওয়ে জার্সি
ঐ আলোচনায় উৎসব পারেখ আরও জানিয়েছেন, এটিকে-মোহনবাগান ক্লাবের অ্যাওয়ে জার্সিতে এটিকের লাল-সাদা রঙের সঙ্গে মোহনবাগানের সবুজ-মেরুন রঙও থাকবে। তবে চার রঙের কম্বিনেশন জার্সিতে কীভাবে রাখা হবে সেই নিয়ে অবশ্য এখনই উৎসব পাখেক মুখ খোলেননি।


Click it and Unblock the Notifications
আইসিসি চেয়ারম্যান পদে কি সত্যিই বসতে চান? খোলাখুলি জবাব সৌরভের
















