আবার একদলে মেসি-ইব্রা! আছেন রোনাল্ডিনহোও - জায়গা হল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

বয়স তাঁর ৩৭। জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দিয়েছেন তাও বেশ কয়েক বছর হতে চলল। তবু গোল-খিদের মতোই জ্লাটান ইব্রাহিমোভিচের অমোঘ আকর্ষণী শক্তিও এতটুকু কমেনি । তিনি যাই করেন তাই খবর। সম্প্রতি তিনি তাঁর সর্বকালের সকেরা স্বপ্নের ফুটবল একাদশ বেছে নিয়েছেন। আর সেই নিয়েই এখন জোর আলোচনা চলছে ফুটবল জগতে।

আধুনিক যুগে সেরা ফুটবলারের লড়াইটা যে দুইজনের মধ্যে তাদের মধ্যে মেসিকে তাঁর দলে নিলেও বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! এর কারণ অবশ্য সহজ, তিনি এই একাদশ বেছেছেন তাঁর সতীর্থদের নিয়েই। রোনাল্ডোর সঙ্গে কখনও খেলেননি ইব্রা। তাই তাঁকে দলেও রাখেননি। দেখে নেওয়া যাক, কারা আছেন তাঁর স্বপ্নের একাদশে। অবশ্য চার -জন পরিবর্ত ফুটবলারও রয়েছেন।

গোলরক্ষক

গোলরক্ষক

তাঁর স্বপ্নের একাদশের 'লাস্ট লাইন অব ডিফেন্স' আর কেউ নন, প্রবাদপ্রতীম ইতালীয় গোলরক্ষক জিয়ানলুইগি বুফোঁ। জুভেন্টাসে পর পর দুই বছর একসঙ্গে খেলেছিলেন ইব্রা ও বুফোঁ। মজার বিষয়, তাঁর পরিবর্ত ফুটবলারদের মধ্যেও একজন গোলকিপার আছেন - প্রাক্তন ইন্টার মিলান গোলরক্ষক জুলিও সিজার। সিজারের নাম তিনি লিখেছেন, ম্য়ান ইউয়ের গোলরক্ষক দা হিয়া-এর নাম কেটে।

রক্ষণ

রক্ষণ

তাঁর চারজনের রক্ষণে রয়েছেন লিলিয়ান থুরাম, থিয়াগো সিলভা, আলেসান্দ্রো নেস্তা ও ম্যাক্সওয়েল। প্যারি সাঁ জাঁ-য় ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত একসঙ্গে খেলেছিলেন জ্লাটান ও থিয়াগো সিলভা। পর পর চারবার লিগ ওয়ান ট্রফি জেতেন । ২০১০-১২ দুই বছর ইব্রা-নেস্তা খেলেছেন এসি মিলানে। বার্সা দলের পাঁচজন সতীর্থ রয়েছেন তাঁর দলে। তাদের প্রথমজন হলেন থুরাম। ম্যাক্সওয়েলের সঙ্গে তিনি একসঙ্গে খেলেছেন ৪টি ক্লাবে - আয়াক্স, ইন্টার, বার্সেলোনা ও পিএসজি।

মাঝমাঠ

মাঝমাঠ

মাঝমাঠে ইব্রা বেছেছেন জাভি, প্যাট্রিক ভিয়েইরা, ও পাভেল নেদভেদকে। যে কোনও স্ট্রাইকারই জাভিকে সেন্ট্রাল ডিপেন্সিভ মিডফিল্ডে পেলে বর্তে যাবেন। বার্সায় থাকার সময় জাভির মাহাত্য বুঝেছিলেন ইব্রাহিমোভিচ। জুভেন্টাস ও ইন্টার দুই ক্লাবে ফরাসী মিডফিল্ডার ভিয়েইরার সঙ্গে খেলেছেন তিনি। ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে তাঁরা ৪টি লিগ খেতাব জিতেছিলেন। পাভেল নেদভেদ ১৩ বছর ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সমানভাবে খেলে গিয়েছেন। ইব্রা তাঁে পেয়েছিলেন জুভেন্টাসে।

দুই প্রান্তে

দুই প্রান্তে

আক্রমণভাগে রাইট উইংয়ে জ্লাটান রেখেছেন লিও মেসিকে। বার্সায় য়েই বছর এসেছিলেন জ্লাটান সেই বছরই প্রথম মেসি এক মরসুমে ৩০ গোল করেছিলেন। অনেকে মনে করেন, মেসির ওই উত্থানেই বার্সায় বেশিদিন খেলা হয়নি সুইডিশ তারকার। কিন্তু স্পপ্নের একাদশে ডানপ্রান্তে তাঁর উপরই ভরসা রেখেছেন জ্লাটান।

এই দলের খেলোয়াড়দের মধ্যে একমাত্র মেসি ছাড়া অতীতে একমাত্র রোনাল্ডিনহোরই প্রশংসা শোনা গিয়েছে জ্লাটানের মুখে তিনি বলেছিলেন, ব্রাজিলিয় তারকা 'প্রতিপক্ষকে বাচ্চা বানিয়ে দেয়'। ইন্চার মিলানে তাঁর সঙ্গে খুব অল্পদিনই খেলার সুযোগ পেলেও ইব্রা রোনাল্ডিনহোকেই রেখেছেন ডান প্রান্তে।

স্ট্রাইকার

স্ট্রাইকার

স্ট্রাইকার পজিশনে ইব্রার বাছাই তিনি নিজে ছাড়া আর কেউ যে হবেন না তাঁকে যাঁরা চেনেন, তারা সহজেই অনুমান করতে পারেন। কারণ এই জায়গায় নিজের চোখে সবসময়ই তিনিই সেরা।

পরিবর্ত

পরিবর্ত ফুটবলারদের তালিকায় জুলিও সিজার ছাড়া আছেন আন্দ্রে ইনিয়েস্তা, ফাবিও কানাভারো, জেনারো গাত্তুসো ও ক্লেরেন্স সিডর্ফ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 3, 2018, 20:33 [IST]
Other articles published on Dec 3, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+